চট্টগ্রাম নগরীতে পাহাড় ধ্বসে বাবা মেয়ের মৃত্যু
চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানার ষোলশহর এলাকায় রাতভর ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে মাটি চাপা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এসময় ঘটনাস্থলে আহত হয়েছে আরও ২ জন।
আজ রবিবার (২৭ আগষ্ট) সকালে পাঁচলাইশ আই ডব্লিউ কলোনীতে এ ঘটনা ঘটে।নিহত দুই জন হলেন- কলোনীর বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার শিশু কন্যা বিবি জান্নাত (০৭)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরে আলম আশিক দৈনিক সকালের সময় কে জানান, পাহাড় ধসে সকাল ৭ টা ৩৫ মিনিটে আহত ২ জনকে চমেক হাসপাতালের জরুরী বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত্যূ ঘোষণা করেন।
ঘটনাস্থলে বিষয়ে ফায়ার সার্ভিস কন্ট্রোল বলেন, চট্টগ্রাম নগরীর ভোরে পাঁচলাইশ এলাকায় একটি কলোনীতে পাহাড় ধ্বসের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। একটি বসত ঘরে ঘুমন্ত সদস্যদের উপর পাহাড় ধ্বসে পড়ে।এতে আহত
৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
Link Copied