পাড়াডগাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও গনভোজ
রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন ৬৪ নং ওয়ার্ড পাড়াডগাইর আশরাফুল উলুম মাদ্রাসা রোড এলাকাবাসী ও ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়।
দরবার শরীফ রোড জামে মসজিদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিরাজুল হক এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যাত্রাবাড়ি থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তানজিলুর রহমান রাজীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা (বাবুল) বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার্স ইনচার্জ মাজহারুল ইসলাম।
দোয় ও গনভোজ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোনাপাড়ার মান্নান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য বিমল সরকার।প্রধান অতিথির বক্তব্যে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল বলেন, স্বাধীনতা পূর্ব ও পরবর্তী কালে যারা এই দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের রাষ্ট্রক্ষমতায় আসার পর গত সাড়ে চৌদ্দ বছরে দেশের যে উন্নয়ন করেছে তাও মেনে নিতে পারছে না। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ৬৫ নং ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী এ.এস.এম তসলিম উদ্দিন (মাসুম)। বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ ৬৪ নং ওয়ার্ডের সদস্য সচিব মহিউদ্দিন চন্দন,আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ স্বপন,সঞ্জিবন সরকার, খোকন হাওলাদার,হিরা শেখ, সাগর, মনির, রুবেল মিয়া সহ ঢাকা মহানগর দক্ষিণ ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৫ আগস্টের সকল শহীদদের প্রতি দোয়ার পর উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন
পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার
সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী
দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির
আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১
ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি
বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র্যালি ও আলোচনা সভা
ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত