ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

উপকূলীয় নারীদের জীবনমান উন্নয়নে কাজ করবে নবগঠিত সবুজ আন্দোলন নারী পরিষদ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ৪:১৪

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সর্বত্র। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বাংলাদেশ নামক ব—দ্বীপ রয়েছে সব থেকে বেশি ঝুঁকিতে। বিশেষ করে দেশের নিম্ন অঞ্চল গুলো পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতায় প্রতিবছর কবলিত হচ্ছে। অতিবৃষ্টি অনাবৃষ্টি উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে। বর্তমান সরকার উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে খুব বেশি কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে উপকূলীয় অঞ্চলের নারীদের সবচেয়ে বেশি মাশুল দিতে হচ্ছে। এক্ষেত্রে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন নিয়মিত কাজ করলেও নারী ও শিশুদের জন্য প্রান্তিক পর্যায়ে কাজ করতে সহযোগী সংগঠন হিসেবে  নারী পরিষদে গতকাল ২৬ আগষ্ট শনিবার ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল। সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের অর্থ পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী নিলুফার ইয়াসমিন রুপাকে সভাপতি এবং সাহিন আরা সুলতানাকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনমান উন্নয়নে কাজ করার অভিমত ব্যক্ত করেন। উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে পরিবেশ বিপর্যয় রোধে নারীদের মাঝে জনসচেতনতা তৈরিতে জেলা ও উপজেলা পর্যায়ে সব আছে সেমিনার আয়োজনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের জন্য কাজ করবেন বলে জানান। নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ—সভাপতি ডা. সাকিরা নোভা (ঢাকা), দিনা আমিন (নারায়ণগঞ্জ), সেলিনা চৌধুরী (ঢাকা), শিলা মহসিন (ঢাকা), অধ্যাপক আক্তার বানু আলপনা (রাজশাহী), রোকসানা আইভি (বরিশাল), নাসরিন রহমান ফাতেমা (ময়মনসিংহ), কবি সৈয়দা হাবিবা মুস্তারিন (ঢাকা), যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা (ময়মনসিং বিভাগ), রিতু আক্তার (রংপুর বিভাগ), কাজী ফাবিয়া আক্তার ক্ষমা (ঢাকা বিভাগ), এ্যাড. আছিয়া মাহজাবিন খান নিশু (কুমিল্লা), নয়ন সেলিনা (কক্সবাজার), সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দা ফারহান আক্তার ডিউ (ঢাকা মহানগর), তাসলিমা আক্তার শিমুল (বরিশাল বিভাগ), আঞ্জুমান আরা সাম্য (ঢাকা বিভাগ), মোছা: রাহেলা আক্তার (সিলেট বিভাগ), চন্দনা আহমেদ (রংপুর বিভাগ), সহ—সাংগঠনিক সম্পাদক এডভোকেট কাজী রুনা লায়লা (নরসিংদী), মমতাজ বেগম (ময়মনসিংহ), আলেয়া আক্তার হীরা (ঢাকা), অর্থ সম্পাদক মিতু রায় (সিলেট), সহ—অর্থ সম্পাদক সালমা আক্তার শান্তা (ঢাকা), হেলেনা জান্নাত মিলি (ঢাকা), দপ্তর সম্পাদক রিয়া আক্তার (ঢাকা), সহ—দপ্তর সম্পাদক ফারজানা আফর (ঢাকা), প্রচার সম্পাদক শামীমা রহমান (ঢাকা), সহ—প্রচার সম্পাদক শারমিন সুলতানা (রাজশাহী), মাসুমা আক্তার বৃষ্টি (সুনামগঞ্জ), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাবেয়া খাতুন সুমি (ঢাকা), শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রভাষক তাহের আলী রুমা (পটুয়াখালী), সহ—শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শারমিন আক্তার জুই (রাজশাহী), নাসরিন আক্তার আইরিন (ঢাকা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কবি হাফছা নূর (ইংল্যান্ড), সহ—আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোছাঃ সাবিহা আনসারী (রংপুর), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমত আরা পারভীন (ঢাকা), সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শামিমা সোমা (ঢাকা), তথ্য ও গবেষণা সম্পাদক ফারহানা হক নীলা (ঢাকা), সহ—তথ্য ও গবেষণা সম্পাদক চৈতী দাস (পটুয়াখালী), ক্রীড়া বিষয়ক সম্পাদক মাকসুদা (রাজশাহী), সহ—ক্রীড়া বিষয়ক সম্পাদক মিতা ভূঁইয়া (মৌলভীবাজার), বনায়ন বিষয়ক সম্পাদক কবি রোকসানা মহুয়া (ঢাকা), সহ—বনায়ন বিষয়ক সম্পাদক সুমি আক্তার (মাদারীপুর), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সংগীতশিল্পী রোজিনা আক্তার (ঢাকা), সহ—সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি সুলেখা আক্তার (ঢাকা), কবি সেলিনা সাথী (নীলফামারী), নির্বাহী সদস্য আকতারী বেগম মিনা (ঢাকা), কামরুন নাহার নিলু (সীতাকুণ্ড), মিস কাকলি (বরিশাল)।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার