শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন
মুন্সীগঞ্জের শিমুলিয়ায় গাড়ি ও যাত্রীর চাপ বেড়েছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় শুক্রবার (৬ আগস্ট) ভোর থেকে যাত্রীরা ঘাটে এসে ফেরিতে নদী পার হচ্ছেন।
এদিকে ঘাটে বাড়ছে ব্যক্তিগত গাড়ি। ঘাটে এই মুহূর্তে পারাপারের অপেক্ষায় দুই শতাধিক ব্যক্তিগত গাড়ি রয়েছে। এছাড়া পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি সেবামূলক পরিবহন মিলে পাঁচ শতাধিক যানবাহন ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে।
এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, আজ সকাল থেকে ঘাটে যাত্রী ও গাড়ির চাপ বেড়েছে। এ নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হবে।
মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, ছুটির দিন হওয়ায় শিমুলিয়ায় যাত্রীর চাপ বেড়েছে। তবে যাত্রীর চাপের চেয়ে সকাল থেকে গাড়ির চাপ বেশি। এই মুহূর্তে ঘাটে পারাপারের অপেক্ষায় ২৫০টি পণ্যবাহী এবং ২ শতাধিক ব্যক্তিগত গাড়ি ও অ্যাস্বুলেন্স রয়েছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ