ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকীতে গোবিন্দাসী আ’লীগের দোয়া মাহফিল


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৩ বিকাল ৬:১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে গোবিন্দাসী টি-রোডের প্রতিবন্ধী স্কুলের নামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিউজ্জামান রোমেল (সি.আই.পি)।

ইবরাহীম খাঁ সরকারি কলেজের সাবেক জিএস সরুজ্জামান সরুজের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারিদুজ্জামান রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক। অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদ উন-নবী রঞ্জু মাস্টার, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দীপু মিয়া, আওয়ামী লীগ নেতা ওয়াহেদুজ্জামান পশাশ, মাজহারুল ইসলাম ঠান্ডু, অর্জুনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোফাজ্জল হোসেন সরকার, গাবসারা যুবলীগ নেতা মুক্তার হোসেন প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ১৪ বছরে উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে ও নৌকায় ভোট চেয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রোমেল আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের নেতৃত্বে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। স্বাধীনতা বিরোধীরাতা বার বার দেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করেও সেসময়ে তারা সফল হয়নি। গত ১৪ বছর বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছেন। কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনাকে দমিয়ে রাখা যাবে না।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত