ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আগামীকাল প্রকৌশলীদের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৭-৮-২০২৩ বিকাল ৬:৩৯

দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে সোমবার (২৮ আগস্ট) রাজধানীর রমনায় আইইবির সদর দফতরে ‘উন্নয়ন ও শান্তি’ সমাবেশের আয়োজন করা হয়েছে। 

দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) জনগণের মধ্যে সরকারের উন্নয়ন ও শান্তির বার্তা পৌছে দিতে এই সমাবেশের আয়োজন করেছে। ‘উন্নয়ন ও শান্তি’ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন আইইবি'র প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। সারা বাংলাদেশ থেকে আগত প্রকৌশলীরা বিকাল ৩ টায় রমনায় আইইবি সদর দপ্তর প্রাঙ্গনে সমবেত হবেন। সমাবেশে সরকারের শান্তি ও উন্নয়ন অগ্রযাত্রা এবং স্মার্ট বাংলাদেশ রূপকল্পের প্রতি প্রকৌশলীরা দৃঢ় সমর্থন ব্যক্ত করবেন। এছাড়াও প্রকৌশলীরা তাদের নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত বিভিন্ন দাবিদাওয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মাধ্যমে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে পৌছে দেবেন বলে ধারণা করা হচ্ছে।

স্মরণকালের ইতিহাসে দেশের সর্ববৃহৎ প্রকৌশলী সমাবেশ সফল করার জন্য কাজ করছেন আইইবি'র নেতৃবৃন্দ। সমাবেশ সম্পর্কে আইইবি'র প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে প্রকৌশলীরাই প্রথম সারির সৈনিক হিসেবে কাজ করেছে৷ আগামীতেও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নেতৃত্বে দেশের প্রকৌশলীরা মূখ্য ভূমিকা পালন করবে। দেশের শান্তি ও উন্নয়ন অগ্রযাত্রায় সারা বাংলার প্রকৌশলী সমাজ প্রকৌশলীবান্ধব প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা'র নেতৃত্বে একতাবদ্ধ রয়েছে।

সমাবেশ সফল করার বিষয়ে আইইবি'র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস.এম. মনজুরুল হক মঞ্জু বলেন, উন্নয়ন ও শান্তি সমাবেশে সমাবেশে সারাদেশের প্রকৌশলীরা দলে দলে যোগ দেবেন৷ সমাবেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশল বিষয়ক রোডম্যাপ ঘোষণার পাশাপাশি সরকারের উন্নয়নের খুটিনাটি তথ্য ও কারিগরি অর্জনগুলো জনসাধারণের মাঝে পৌঁছে দিতে দিকনির্দেশনা দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি