১০ হাজার মানুষকে গণভোজ করালেন আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মেয়র মাসুদ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে ১০ হাজার মানুষকে গণভোজ করালেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ। এছাড়াও তিনি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে গণভোজ অনুষ্ঠানে যোগ দেন।
গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধার সভাপতিত্বে এবং সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- গোপালপুর পৌরসভা মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরন দত্ত, যুগ্ম সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলু প্রমুখ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি