কর্ণফুলীতে ৪০ কোটি টাকার সরকারি ৬ পুকুর উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ৪০ কোটি টাকা মূল্যের ৮ একরেরর সরকারি খাস খতিয়ানভুক্ত ৬টি পুকুর অবৈধ দখলদার হতে উদ্ধার করেছেন। পরে সরকারি সম্পত্তি রক্ষায় ওই জমিতে ১০টি সাইনবোর্ড দৃশ্যমান স্থানে স্থাপন করেছেন উপজেলা প্রশাসন।
গত কয়েক দিনের টানা অভিযানে উপজেলার জুলধা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন এলাকায় এ উদ্ধার অভিযান চালানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সরকারি খাস জমি অবৈধ দখলদার হতে উদ্ধার করা হয়েছে। যেখানে ৬টি পুকুর ছিলো। ওই জমির মালিকানা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক। এসব পুকুর উদ্ধার করে সরকারিভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসব জমিতে মাছ, গাছপালাসহ অন্যান্য সরকারি সম্পত্তি হেফাজত করার দায়িত্ব কিন্তু সকল সচেতন নাগরিকেরও।’
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ বলেন, ‘কেউ সরকারী খাস জমিতে প্রবেশ ও রক্ষণাবেক্ষণ করতে পারবে না। উদ্ধার হওয়া জমি ১ নং খাস খতিয়ানভুক্ত। যা সরকারি খাস জমি হিসেবে বিবেচিত। যে ৬টি পুকুর উদ্ধার করা হয়েছে তাতে ‘কর্ণফুলী উপজেলা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে ব্যবহার হবে। এমনকি পুকুর, পুকুর পাড়ের আঙ্গিনা পার্কের সাথে সংযুক্ত রয়েছে। যা এলাকার সকল মানুষের চিত্ত বিনোদন, হাঁটাহাঁটি ও সুস্থ্যতার জন্য উন্মুক্ত থাকবে। এই ৮ একর জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা হবে।’
উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, গত ১৭ মার্চ একই এলাকা থেকে এর আগেও প্রায় পাঁচ একর খাস জমি উদ্ধার করে কর্ণফুলী উপজেলা প্রশাসন। বর্তমানে উদ্ধারকৃত ৮ একর খাস জমিসহ সব মিলিয়ে এই এলাকায় থেকে এ যাবত উদ্ধারকৃত খাস জমির পরিমাণ প্রায় ১৩ একর।
স্থানীয় সুত্রে জানা যায়, এসব জমি জুলধা ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাদের দখলে রেখেছিলেন। কিন্তু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যখন অভিযান চালান তখন ১ নং খতিয়ানভুক্ত খাস জমিতে থাকা অবৈধ দখলদাররা স্বেচ্ছায় ছেড়ে দিতে বাধ্য হন। ফলে, কোন মামলা বা জরিমানা করতে হয়নি। কেননা, কোন দখলদারের কাছে ওই জমি সংক্রান্ত কোন কাগজপত্র ছিল না।
এর আগেও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে প্রভাবশালীদের দখলে থাকা সাড়ে ৪ একরের খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত জমিতে শিশুদের চিত্তবিনোদনের জন্য পার্ক গড়ে তোলা হচ্ছে। এরপুর্বে বড় উঠান এলাকায় ২০ বছর পর দখলে থাকা ২৫ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করেন। ও জমির বাজারমূল্য ছিলো প্রায় দেড় কোটি টাকা।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied