বাহুবলে পাবলিক শৌচাগারে তালা বাড়ছে জনভোগান্তি
হবিগঞ্জের উপজেলা পরিষদ চত্বরের সাব-রেজেষ্টারী,উপজেলা নির্বাচন,খাদ্য গোডাউন ও সহকারী সেটেলমেন্ট কার্যালয়ের পাশে নির্মিত গণশৌচাগারটি আজও তালা বদ্ধ করে রাখা হয়েছে। ব্যবহার করতে না পারায় ভোগান্তিতে পড়তে হচ্ছে উপজেলায় সেবা নিতে আসা সাধারণ মানুষকে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রোমান চন্দ্র রায় জানান,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে জাতীয় স্যানিটেশন প্রকল্পের ৩য় পর্যায়ে জনস্বার্থে ৪ লক্ষ ২০ হাজার টাকা ব্যায়ে উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা জনসাধারণের জন্য নির্মাণ করা হয় শৌচাগারটি। গত ২০২১ সালে কাজটি সমাপ্ত করা হয়েছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শৌচাগার রক্ষণাবেক্ষণের দায় কেউ নিতে যাচ্ছেন না। এতে গত ৩ বছর যাবত তালা ঝুলছে।
উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয়ে সেবা নিতে আসা সাহেদ আলী বলেন, ‘উপজেলা পরিষদ কমপ্লেক্সে একটি মানসম্মত পাবলিক টয়লেট নেই। পাবলিক টয়লেট ব্যবহারের জন্য আমাকে যেতে হলো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের টয়লেটে।
উপজেলা পরিষদে সেবা নিতে আসা আমিনা খাতুন (৬০) নামে একজন জানান, উপজেলা চত্বরে থাকা শৌচাগারটি তালাবদ্ধ থাকায় বাধ্য হয়েই খোলা জায়গা ব্যবহার করতে হয়।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান