চট্টগ্রামে সোনার হরিণ ডাব, অভিযানে ভোক্তা অধিদফতর
চট্টগ্রামসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় কয়েকগুণ বেশি দামে বিক্রি হচ্ছে ডাব। সে সাথে বাজার চলছে অস্থিরতা এবার বাজার নিয়ন্ত্রণে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সামনে মঙ্গলবার সকালে ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি ও অবৈধভাবে ডাব মজুদ করায় দুই বিক্রেতাকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।
এ সময় বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে ডাব মজুদের কথা স্বীকার করে। পরে একটি ফার্মেসির পিছনে কয়েকশ ডাব মজুদ করে রাখার তথ্য দেয় সে। ডাব মজুদ করে রাখার অপরাধে ওই দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আরেক বিক্রেতা ৬০ টাকায় ডাব কিনে ৯০ টাকা বিক্রির অপরাধ পাঁচশ টাকা জরিমানা করা হয়। এছাড়া, হাসপাতালের সামনে ডাবের আরও বেশ কয়েকটি ভ্রাম্যমাণ দোকান থাকলেও ভোক্তা অধিকারের অভিযানের খবরে ডাব রেখে পালিয়ে যায় বিক্রেতারা।
এ সময় অভিযানকে সাধুবাদ জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আসা রোগীর স্বজন মোঃ ইসমাইল তিনি দৈনিক সকালের সময়কে জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর জন্য ডাব নিতে এসে বিপাকে পড়েছে, তিনি মেডিকেলসহ আশেপাশের এলাকায় ডাবের দাম বৃদ্ধি নিচ্ছে বিক্রেতারা। আকাশচুম্বী দামের কারণে রোগীর দাহিদা অনুযায়ী ডাব খাওয়াতে হিমশিম খাচ্ছেন তিনি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ দৈনিক সকালের সময়কে বলেন, ডেঙ্গুর কারণে চাহিদা বেড়েছে ডাবের। আর অসাধু ব্যবসায়ীরা জিম্মি করে রোগী ও তাদের স্বজনদের এই সুযোগে দাম বাড়িয়ে নিচ্ছে। অভিযানে এসে আমরা প্রমাণও পেয়েছি। এক ব্যবসায়ী অবৈধভাবে বিক্রির জন্য ৪-৫ টা ডাব রেখে পুরোটাই সংরক্ষণ করছে। এ ডাবগুলো বিক্রি হয়ে গেলে পরে আবার মজুদ করা স্থান থেকে আরও ডাব নিয়ে আসে। ওই ডাব বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় অনেকে অভিযানের কথা শুনে ডাব রেখে পালিয়ে গেছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত