ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়া শেরপুরে মাদক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৮-২০২৩ বিকাল ৫:৯
বগুড়ার শেরপুরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার করেন শেরপুর থানা পুলিশ। ঘটনাটি ঝাঝর মধ্যপাড়া নিজ বাড়িতে সংঘটিত হয়েছে।  
মাদক সেবনকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে জানান পরিবারের লোকজন। 
মঙ্গলবার (২৯ আগস্ট) গভীর রাতে উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঝর মধ্যপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। লিটন মন্ডল (৩২) নামের নিহত যুবক ওই গ্রামের মৃত জহুরুল ইসলাম খোকা মন্ডলের ছেলে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ।
খবর পেয়ে একইদিন বেলা ১১ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজিব শাহরিন, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। 
পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এলাকাবাসীরা জানায়, উপজেলার ঝাজর গ্রামের মৃত জহুরুল ইসলাম খোকা মন্ডলের ছেলে লিটন মন্ডল দীর্ঘদিন ধরে নিজ গ্রাম সহ আশেপাশের গ্রামে মাদক সেবন ও বিক্রি করে আসছিল। মাঝে মধ্যেই তার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারিরা যাতায়াত করতো। এদেরই কেউ তার মাথায় বাটাম দিয়ে আঘাত করে খুন করেছে।
নিহতের স্ত্রী চায়না খাতুন জানান, নেশা খাওয়াকে কেন্দ্র করে তার সহযোগীদের সাথে দ্বন্দ্ব হওয়ায় এ খুন হতে পারে বলে ধারণা। নিহত লিটনের মাথায় বাটামের সজোরে আঘাত লাগায় এ মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে শেরপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদক সেবন সহ বিক্রির একাধিক মামলা রয়েছে থানায়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকান্ডের ক্লু উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয় নাই।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান