ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় সীমানা সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি ভাংচুর


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ৪:২৩

নাটোরের সিংড়ায় ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের বেলতা গ্রামের মনোরঞ্জনের বাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার দুপুর ১২ টা সময় মহসিন, পলাশ, ভবেনের নেতৃত্বে এ হামলা ঘটে।

এ সময় আতংকে মুংলি রানী ভয়ে প্রানে রক্ষা পান। এসময় তারা ঘরের তালা ভেঙে ১ ভরি ৪ আনি সোনা, নগদ ৯০ হাজার টাকা লুট এবং ঘরের আসবাব পত্র ভাংচুর করে। এ বিষয়ে প্রতিকার চেয়ে নাটোর আমলী আদালতে অভিযোগ করেছেন মনোরঞ্জন। তবে অভিযুক্তদের ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।  
জানা যায়, বেলতা গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ এর ৪ ছেলে পৈত্রিক সুত্রে ঐ সম্পত্তিতে বসবাস করে আসছেন। সম্প্রতি প্রতিবেশী রতন, সুশীল, বিচিত্রা রানীর সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন দু পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করেন। আমিন দিয়ে মাপজোখ করার জন্য নির্দেশনা দেন। কিন্তু প্রতিপক্ষরা মঙ্গলবার এ ঘটনা ঘটায়। বাড়ি থেকে বের না হতে পারি এক পাশে বেড়া দেয়। 

মনোরঞ্জন জানান, আমরা গরীব মানুষ। কামলা দিয়ে সংসার চালাই। গত কাল বাসায় ছিলাম না। এসময় তারা এসে সীমানা সহ ঘর বাড়ি ভাংচুর করে। ঘরের তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্নলংকার নিয়ে চলে যায়। এসময় তারা শাসন গর্জন করে। রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আমি দু পক্ষকে নিয়ে ইউনিয়ন পরিষদে বসে ছিলাম। মাপজোখ করে সমাধানের জন্য নির্দেশনা দেয়া হয়।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা