গাজীপুরে ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবিত বিক্ষোভ
গাজীপুরের সরকারি মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা চার দফা দাবিত বিক্ষোভ করেছেন। বুধবার সকাল ১১টার দিকে গাজীপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। পরে তারা গাজীপুর সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন। গত ১৬ আগস্ট থেকে ম্যাটস শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও প্রাশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীরা জানান, সারা দেশে ম্যাটস’র ১৬টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইন্টানশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করে পূর্বের ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিস্টেন্ট কোর্স’ র নাম পরিবর্তন করে ‘ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্স’ নামকরণ করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করে নিয়োগদানের দাবিতে আন্দোলন করছেন।
শিক্ষার্থী জারিয়া নুর জিমি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড করার লিখিত প্রতিশ্রুত দিলেও মন্ত্রীসভায় বাংলাদেশ অ্যালাইড হেল্থ শিক্ষাবোর্ড আইন-২০২৩-এর খসরা অনুমোদ দিয়েছে। আগের কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ থাকলেও ২০২৩ সাল থেকে প্রবর্তিত বাংলাদেশ অ্যালাইড হেল্থ শিক্ষাবোর্ড আইন-২০২৩ অনুয়ায়ী নতুন কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ প্রথা বাদ দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা দক্ষ জনবল হিসেবে গড়ে ওঠা থেকে বঞ্চিত হবেন।
গাজীপুর ম্যাটস’র অধ্যক্ষ আব্দুল সালাম সরকার জানান, সারা বাংলাদেশে ১৬টি সরকারি ম্যাটস শিক্ষার্থীরাই কয়েকটি দাবিতে আন্দোলন করছেন। তারা নতুন কোর্স কারিকুলামে ইন্টার্নশিপ প্রথা বহাল রাখা, ১২বছর ধরে বন্ধ থাকা চাকরিতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত চালু, উচ্চ শিক্ষার সুয়োগের দাবিসহ অ্যালাইড হেল্থ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করার দাবি জানিয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied