ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১০৪ জন


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ৪:৩৬
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৪ জন।এ নিয়ে চলতি বছর এ সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯২১ জন। বুধবার (৩০ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৬৯৭ জন। 
 
এ ছাড়া এখন পর্যন্ত মোট ৫৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি আগস্ট মাসে সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু হয়েছে।সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় রোগীর চাপ বাড়ছে।চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) স্থান সংকুলান না হওয়ায় মেঝেতেও সেবা দিতে হচ্ছে রোগীদের। এদিকে গত ২৪ ঘণ্টায় ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে ২৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ৫৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ২২ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১১ জন এবং বিআইটিআইডিতে ৭ জন রোগী চিকিৎসাধীন আছেন।  
 
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী দৈনিক সকালের সময় কে জানান, প্রতিদিন চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোকে ডেঙ্গু রোগীর চিকিৎসায় গুরুত্ব দিতে পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২