ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি ট্যুরিজম অথরিটির সঙ্গে বাংলাদেশের সায়মন হলিডেজের চুক্তি


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-৮-২০২৩ বিকাল ৫:৩

বাংলাদেশ থেকে আরও বেশি পর্যটক আকর্ষণ করতে চায় সৌদি আরব। এ কারণে সৌদি সরকার পর্যটন উন্নয়নের ভিশন-২০৩০ লক্ষ্য রেখে ব্যাপক কর্মপন্থা গ্রহণ করেছে। তার অংশ হিসেবে বাংলাদেশে সৌদি ট্যুরিজম অথরিটি পর্যটক আকর্ষণের জন্য বাংলাদেশের সায়মন গ্রূপের অঙ্গ-প্রতিষ্ঠান সায়মন হলিডেজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

 সৌদি ট্যুরিজম অথরিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নূসুক, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান এ. আলদাব্বাঘ এবং সায়মন হলিডেজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ।

জানা গেছে, সৌদি আরব মুসলমানদের মক্কা ও মদিনা দুইটি পবিত্র নগরী অবস্থানের কারণে আরব দেশগুলো মুসলিম বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এছাড়াও দেশটিতে রয়েছে প্রাচীন আরব সভ্যতার বহু উল্লেখযোগ্য নিদর্শন ও প্রাচীন সভ্যতার নিদর্শন সংবলিত জাদুঘর।  

সৌদি সরকার পর্যটন সেক্টরে প্রচুর বিনিয়োগের পরিকল্পনায় জাতীয় পর্যটন মনিটরিং প্লাটফর্ম ভিজিট ও ওমরাহ ভিসা প্রদানের কার্যক্রম গ্রহণ করেছে। সৌদি ট্যুরিজম অথরিটি পর্যটক আকর্ষণের জন্য বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে নির্ধারণ করেছে।

উল্লেখ্য, সায়মন হলিডেজ বর্তমানে শ্রীলঙ্কান হলিডেজের প্রতিনিধিত্ব ছাড়াও অন্যান্য বেশ কিছু দেশে ট্যুর প্যাকেজ ব্যবস্থাপনা করে।

সায়মন হলিডেজের  ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ বলেন, এ চুক্তির মাধ্যমে দু'দেশের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার