ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নকল এয়ার কন্ডিশন (এসি )বাংলাদেশে সয়লাব, বেড়েই চলেছে দুর্ঘটনা


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ৩০-৮-২০২৩ বিকাল ৫:৯
রাজধানীর পল্টন মডেল থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন মার্কেটের ও বাইতুল মোকাররম মার্কেট আশেপাশে বেশ কিছু নকল এয়ার কন্ডিশন (এসি) বাজারজাত করার চক্র সক্রিয় রয়েছে। সারাদেশে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এ ধরনের নকল এয়ারকন্ডিশন সরবরাহের কারণে বেড়ে গেছে নিরাপত্তা ঝুঁকি।
 
 একটি সংঘবদ্ধ চক্র চায়না থেকে( এলসি) মাধ্যমে আমদানি করা এসব এয়ার কন্ডিশন (এসি)এর গায়ে নামীদামী ব্রান্ডের স্টিকার লাগিয়ে বাজারজাত করছে। এতে করে প্রতারিত হচ্ছে ক্রেতারা,নানা সময়ে নিম্নমানের ত্রুটিপূর্ণ এসব (এসি) বিস্ফোরণ হয়ে ঘটছে প্রাণহানি ও হতাহতের ঘটনা। অন্যদিকে মোটা অংকের মুনাফার আশায় চক্রটি এসব এয়ার কন্ডিশন (এসি)বাজারজাত করছে সারা বাংলাদেশে। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে চক্রটি।এমন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বাইতুল মোকাররম মার্কেটে ক্যানকা শোরুমের আড়ালে চলে এসব চায়না থেকে আমদানি করা সাদা এয়ার কন্ডিশনের গায়ে বিভিন্ন ধরণের নামী দামী ব্র্যান্ডের স্টীকার লাগিয়ে সরবরাহের কাজ। এসব নিম্নমানের এয়ার কন্ডিশন/ এসি সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তাদের ম্যানেজ করে চক্রটি দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকল্প গুলোতে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সরবরাহ করছে।
বাংলাদেশের বঙ্গবন্ধু সরকারি হাসপাতালে বিভিন্ন  হাসপাতালে এরকম(এসি) সরবরাহ করা হয়যা অত্যন্ত নিম্নমানের।
 
জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি ক্লিনিক, বহুতলবিশিষ্ট মার্কেট, শপিং মল, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, বিপনি বিতান, জিমনেসিয়াম, গির্জা, প্যাগোডা, বাসা বাড়ি,এমনকি ফাস্ট ফুডের দোকানগুলোতেও এখন হর হামেশাই এসব নকল এয়ার কন্ডিশন (এসি)লাগানো হচ্ছে। 
 
অনুসন্ধানে খোঁজ নিয়ে জানা যায় বাইতুল মুকাররম মার্কেট ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মার্কেটের ভিতরে এক সময় ক্যাসেট বিক্রি করতো ফুটপাতে এখন আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন তাদের রয়েছে রাজধানীর বিভিন্ন স্থান বাড়ি এবং গাড়ির মালিক।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার