প্রশাসনের ভুমিকায় খাস জমি উদ্ধার
সহকারী কমিশনার ভূমি অর্নব মালাকার ধউর ভূমি অফিসের অর্ন্তগত নলভোগ মৌজায় সরকারী খাস জমি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শিবলী সাদিক সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার ৩১ ই আগষ্ট ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেল এর ধউর ভূমি অফিসের অন্তর্গত নলভোগ মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনা করেন মিরপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) অর্ণব মালাকার।
এ অভিযানের সময় দর্পণ হাউজিং এর দখলে থাকা নলভোগ মৌজার সিটি ১ নং খতিয়ানের ১৪০৮ নং দাগের ৪৩.৫ শতক, ১৪৩৬ নং দাগের ১১.৫ শতক, ১৪৪৪ নং দাগের ২৯ শতক এবং ১৪৪৫ নং দাগের ৭৫ শতক জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট সম্পত্তির পরিমাণ ৯৬ কাঠা যার বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা।
এ খাসজমি উদ্ধার করে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড এবং লাল পতাকা স্থাপন করা হয়। উদ্ধারকাজ পরিচালনাকালে মিরপুর রাজস্ব সার্কেলের কানুনগো, সার্ভেয়ার এবং ধউর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খাসজমি উদ্ধারে জেলা প্রশাসন, ঢাকা এর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন