জুড়ীতে এক এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
মৌলভীবাজার জেলার জুড়ীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) এইচএসসি পরীক্ষার ভেন্যু কেন্দ্র মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে এ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত পরীক্ষার্থী জুড়ী টিএন খানম সরকারি কলেজের ব্যবসা শাখার ছাত্রী।
জানা যায়, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় পরিক্ষা কেন্দ্রে জুড়ী টিএন খানম সরকারি কলেজের শিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহণ করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার হিসাব বিজ্ঞান ২য় পত্র পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষ পর্যবেক্ষণ দেখতে পান ওই পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন ও এডমিট কার্ডের পিছনে প্রশ্নের উত্তর লিখে এনেছেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র নির্দেশে জুড়ী পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তৈয়বুননেছা খানম সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফরহাদ আহমদ ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন।
উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত ট্যাগ অফিসার তপন সূত্র ধর শিক্ষার্থী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুড়ী পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তৈয়বুননেছা খানম সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফরহাদ আহমদ বলেন, অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীর বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন