কয়রায় ঢেউটিন ও চেক বিতরণ
খুলনার কয়রায় ৪৭ অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের ঢেউটিন ও গৃহ নির্মান বাবদ চেক এবং ১৭ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে৷
৩১ আগস্ট (বৃহস্পতিবার) সকালে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি.এম. তারিক-উজ-জামান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ঢেউটিন ও চেক বিতরণ করেন খুলনা-৬ আসনের এমপি আলহাজ্ব মো: আক্তারুজ্জামান বাবু। এসময় ৪৭ জন পরিবারের মধ্যে ১০০ ব্যান্ডিল ঢেউটিন এবং ৩ লক্ষ টাকার চেক (প্রতি ব্যান্ডেল প্রতি ৩ হাজার টাকার চেক) এবং ১৭ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য ১৮ লক্ষ টাকার চেক বিতরণ করা।
এসময় প্রধান অতিথি এমপি বাবু বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও শেখ হাসিনার দুরদর্শিতার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বার বার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। তিনি শুধু কয়রায়-পাইকগাছার প্রায় ১৪০০ অসহায় মানুষের জন্য ৫০ হাজার থেকে ৫ লাখ টাকার পর্যন্ত আর্থিক অনুদানের চেক প্রদান করে। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে।তিনি সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও আবার নৌকার ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, শাহ নেওয়াজ শিকারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রব্বানী, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, খয়রুল আলম, যুব মহিলা আওয়ামীলীগ সভাপতি সুমাইয়া আমিন লতা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রকিব, আক্তারুল ইসলাম, হুমায়ুন কবির নিউটন, সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমূখ।
এমএসএম / এমএসএম
স্বামী পরিত্যক্ত নারী ও মেয়েকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় বাড়িতে হামলা-ভাংচুর, প্রতিবাদে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে জিন্নাত- লাবলু বাহিনীর তান্ডবে মাহমুদনগরবাসী আতঙ্কিত
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত