শেখ হাসিনার জন্য দোয়া চাইলেন সজল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের শেষদিনে দিনমজুর ও অসহায়, দুস্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ঢাকা-৫ আসনের প্রয়াত এমপি আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল।
বৃহস্পতিবার বাদ জহুর ৭০ নং ওয়ার্ড শুণ্যারটেংরা জাতীয় শোক দিবসের দোয়া-মিলাদ ও তবারক বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে ৭০নং ওয়ার্ডের শুন্যারটেংরা ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এরআগে দিনভর আলেম-ওলামাদের দিয়ে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। শোক দিবস উপলক্ষে ঢাকা-৫ নির্বাচনী এলাকায় মাসব্যাপী কর্মসূচি পালনের শেষ দিনে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছে আবারো নৌকায় ভোট চেয়েছেন তিনি।
শশিউর রহমান মোল্লা সজল বলেন, ৭৫এর ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হ্নদয় বঙ্গবন্ধু জড়িয়ে আছেন। তিনি বলেন, শত্রুরা বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করতে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ২১ আগস্টের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু মহান আল্লাহ্ রাব্বুল আলামীন জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন। তিনি বলেন, আপনারা দোয়া করবেন আল্লাহতায়ালা আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন। তার জন্য আপনারা আল্লাহ সুবহানা তায়ালার কাছে দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মনির হোসেন মোল্লা মঞ্জু‘র সভাপতিত্বে ও ৬৪ নং ওয়ার্ড মাতুয়াইল উত্তরপাড়া ২ নং ইউনিট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইদুর রহমান মোল্লা সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল। এরআগে বৃহস্পতিবার দুপুরে শুন্যারটেংরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: আব্দুল্লাহ সঞ্চালনায় বক্তব্যে রাখেন ৭০ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতা মো: আব্দুল মালেক।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন