ঢাকা বৃহষ্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি সুমন, সম্পাদক সেলীম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ২:৪১

মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি হয়েছেন সৈয়দ রেজাউর রহমান সুমন ও সাধারণ সম্পাদক সৈয়দ সেলীম হক। 

যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শুক্রবার (১ সেপ্টেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে সম্মেলনের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য মৌলভীবাজার জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে মৌলভীবাজার জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির সহ-সভাপতি হলেন- মবশ্বির আহমদ (সদর), সহ-সভাপতি মুজিবুর রহমান (সদর), সহ-সভাপতি পান্না দত্ত (সদর), মহিউদ্দিন চৌধুরী ফহিম (সদর), মামুনুর রশীদ সাজু (জুড়ী), সন্দীপ দাস (রাজনগর), শেখ রুমেল আহমদ (সদর) ও অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন (সদর)। যুগ্ম সাধারণ সম্পাদক হলেন- সুমেশ দাশ যীশু, হাবিবুর রহমান রাজীব, হোসেন ওয়াহিদ সৈকত ও আব্দুল আজিজ। সদস্য হলেন - মো. তাজুল ইসলাম ও ময়নুল ইসলাম খান (রাজনগর)।

উল্লেখ্য, গত ২০২২ সালের ১০ অক্টোবর মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ঘোষিত কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক