ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তাকর্মীর উপর হামলা


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ৪:৩২
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তাকর্মী আবুল কাশেমের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে গোপালপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে যানজট মুক্ত করতে গিয়ে দুর্বৃত্তদের রোষানলে পড়ে হামলার শিকার হয় সে। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, রোগী নিয়ে আসা ভ্যান, রিকসা, ইজিবাইকগুলো রোগী নামিয়ে দিয়ে বের না হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন অবস্থান করায়, তাদের  ডাক চিৎকারে হাসপাতালের পরিবেশ বিনষ্ট হয়। অতিরিক্ত যানবাহন হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশ করায় রোগী, তাদের স্বজন এবং হাসপাতালের স্টাফদের হাঁটাচলার জায়গা থাকেনা। এমন কি জরুরী রোগী এ্যাম্বুলেন্সে উঠা ও নামানোয় সমস্যা হয়। অনেক অসুস্থ রোগীকে জরুরী বিভাগে ভর্তির জন্য নেয়া দুঃসাধ্য হয়ে পড়ে। এজন্য হাসপাতাল চত্বরের যানজট নিরসনের জন্য শুধু মাত্র জরুরী রোগীর গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি অপ্রয়োজনে হাসপাতাল ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। 
 
মঙ্গলবার সকালে বাইশকাইল গ্রামের ইজিবাইক চালক আল আমীন গাড়ি নিয়ে হাসপাতাল চত্বরে জোর করে প্রবেশ করে এবং যাত্রী উঠানোর জন্য হাকডাক শুরু করে। হাসপাতালের নিরাপত্তাকর্মী আবুল কাশেম ক্যাম্পাসে ইজিবাইক নিয়ে প্রবেশে নিষেধ করলে আল আমীন তাকে গালিগালাজ ও দেখে নেয়ার হুমকি দিয়ে  চলে যায়।
 
বুধবার সকালে নিরাপত্তাকর্মী আবুল কাশেম তার গ্রামের বাড়ি সেনেরচর থেকে কর্মস্থল গোপালপুর হাসপাতালে আসার পথে পৌরশহরের কালী মন্দির সিএনজি ষ্ট্যান্ড এলাকায় পৌছালে, আগে থেকেই ওৎ পেতে থাকা আল আমীন ও তার বন্ধু আলী আকবর পথরুদ্ধ করে আবুল কাশেমকে নির্দয়ভাবে পেটাতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
 
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তারক্ষী বাদি হয়ে গত বুধবার রাতে গোপালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা