তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অভূতপুর্ব ধারণার রুপকার শেখ হাসিনা-এমপি বাবু
খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে সরকার উল্লেখ করে বলেছেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার অভূতপুর্ব ধারণার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি তার স্বকীয় উদ্ভাবনী চিন্তার ফসল।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক স্থাপনের অভিনব ধারণা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে বিশ্ব দরবারে প্রমাণিত হয়েছে।
১ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১ টায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে কয়রা সদর ইউনিয়নের ৩নং কয়রা কমিউনিটি ক্লিনিকের নব-নির্মিত ভবনের উদ্বোধন কালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মৌলিক স্বাস্থ্যসেবার সুবিধাগুলো আজ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে, যার ফলে সরাসরি উপকৃত হচ্ছে গ্রামাঞ্চলের জনগণের বিশাল একটি অংশ।
এসময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রব্বানী, আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, খয়রুল আলম,সিরাজুল ইসলাম,প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, ইউপি সদস্য সোহরাব হোসেন, শাহানারা জামাল, আবু সাঈদ, মিন্টু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু,হুমায়ুন কবির নিউটন,সি এইচ সি পি বিলকিস আক্তারসহ স্থানীয়, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত