ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে নৃৃৃতাত্ত্বিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২১ দুপুর ৪:২০

সিরাজগঞ্জের তাড়াশে নৃৃতাত্ত্বিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন বাস্তবায়নকালে কর্মহীন হয়ে পড়া নৃৃতাত্ত্বিক পরিবারের মাঝে ৪০০ প্যাকেট রান্না করা খাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এমপি আব্দুল আজিজের নিজস্ব অর্থায়নে ১১তম দিনের মতো এ খাদ্য বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব মানুষের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

১১তম দিনে পৌষার আদিবাসী  উচ্চ  বিদ্যালয়ের হলরুমে খাবার বিতরণ অনুষ্ঠানে মাধাইনগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস আলম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আছাব আলী কিরণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু জাতীয় চার নেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার, উপজেলা ছাত্রলীলের সাবেক সভাপতি আনিছ প্রধান, বর্তমান সভাপতি ইকবাল হাসান রুবেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌষার আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মাধাইনগর ইউপির সাবেক চেয়ারম্যান সাধন চন্দ্র, পৌষার  আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম সুন্দর, মাধাইনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আ’লীগ নেতা আব্দুল হান্নান সরকারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন।

এমএসএম / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট