দেবীগঞ্জে অন্তঃসত্ত্বা না হয়েও মাতৃত্বকালীন ভাতা গ্রহনের অভিযোগ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অন্তঃসত্ত্বা না হয়েও মাতৃত্বকালীন ভাতা গ্রহনের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। রাব্বি হোসাইন শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।তিনি তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে এ ভাতা উত্তোলন করছেন।
পঞ্চগড় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অ:দা) এ কে এম ওয়াহিদুজ্জামান তদন্ত করে নাম কর্তনের আশ্বাস দেন।
জানা যায়,২০২২ সালের জানুয়ারি মাসে কৌশলে ইউপি সদস্য তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের নামে মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য আবেদন করেন।আবেদন প্রক্রিয়া শেষ হলে জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের ভাতা উত্তোলন করেন ইউপি সদস্য রাব্বি হোসাইন।স্থানীয়দের অভিযোগ,তাদের বিয়ের ৮ বছর হয়েছে কোন সন্তানাদি নাই। তার স্ত্রী রংপুরে পড়ালেখা করে। অন্তঃসত্ত্বা না হয়েও কিভাবে মাতৃত্বকালীন ভাতা উত্তোলন করছে ইউপি সদস্য। অথচ এ ভাতা পাওয়ার যোগ্য হলেও অনেকে পায়নি এসুবিধা।এদিকে আবেদনের পূর্বশর্ত ছিল। আবেদনের সময় অবশ্যই গর্ভধারিণী থাকতে হবে এবং আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই দরিদ্র হতে হবে।কিন্তু ইউপি সদস্য কোনটারেও যোগ্য নয়। তারপরও কিভাবে মাতৃত্বকালীন ভাতা উত্তোলন করছে সমালোচনা এলাকায়।
হাবিবুর রহমান,লোকমানসহ একাধিক ব্যক্তি জানান,ইউপি সদস্যের সন্তানাদি নাই, বিয়ে অনেক আগে হয়েছে।রংপুরে পড়ালেখা করেন ইউপি সদস্যের স্ত্রী।এছাড়াও মেম্বারের নামে আরো অনেক অভিযোগ করেন তারা।
অভিযুক্ত ইউপি সদস্য রাব্বি হোসাইন জানান,আমাদেরও চলতে হবে কি করব উপায় নাই।কোথাও থেকে কিছুতো পাই না।এটা দিয়ে তেল খরচ তো হবে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied