বাহুবলে গাংদার আশ্রয়ণের রাস্তা না থাকায় বাসিন্দাদের জমির আইলই ভরসা
হবিগঞ্জের বাহুবল উপজেলার গাংদার আশ্রয়ণের বাড়ী আছে নেই চলাচলের রাস্তা। হাটবাজার ও চিকিৎসাকাজে আসাযাওয়া করতে গিয়ে বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। জানা যায়,উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের গাংদার বাজার সংলগ্ন হাওরে অবস্থিত 'গাংদার আশ্রয়ণ প্রকল্প"। চতুরংশে ফসলি জমিন। বর্ষাকালে চারদিকে পানি থৈথৈ করে। বাহিরে যাওয়ার মত নেই রাস্তা। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত উপহারের ঘরগুলোতে ১২টি পরিবার বসবাস করছেন। বাসিন্দারা জানান, শুধু রাস্তাই এখন তাদের বড় বাধা হয়ে দাড়িয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মঙ্গল হাজেরা দীঘির পাড়ে দুই সারিতে নির্মাণ করা হয়েছে ১৯টি বাড়ী। বাড়ীগুলোতে রীতিমত বাসিন্দারা বসবাস করছে। সেখানে কথা বলে জানা যায়, এখান অনেকেই রুজি রোজগারের জন্য প্রতিদিনিই ঘর থেকে বেড়িয়ে পড়তে হয়। কিন্তু আশ্রয়ণ এলাকা থেকে বের হওয়ার মত কোন সুযোগ নেই। কাদাজলে চলতে হয় প্রতিনিয়তই। শুরু থেকেই রাস্তার দাবী থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি। ফলে মানুষের জমির আইল দিয়ে চলাচল করতে হয়। রাস্তার জন্য সংশ্লিষ্টদের কাছে একাধিকবার গিয়েছেন তবেঁ তাতে কোন লাভ হচ্ছে না। প্রত্যক্ষদর্শী স্নানঘাটের জুবায়ের আহমেদ ও গাংদারের সোহেল মিয়া বলেন, কেউ অসুস্থ হলে তাকে কাধে করে প্রায় ৩০০ ফিট বয়ে নিয়ে তারপর রাস্তার উপরে তুলে গাড়ীতে নিতে হয়। রাস্তার অভাবে চলাচলে সমস্যার কারনে- ছেলে, মেয়েরা মানুষের জমির উপর দিয়ে যায়। এ ব্যাপারে ১নং স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান তফাজ্জুল হক জানান, মাটি সংকট থাকায় রাস্তার কাজ শুরু করা হয়নি। তবেঁ শীঘ্রই ব্যবস্থা করা হবে বলেও তিনি দাবী করেন।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied