দেশে প্রথম ল্যাপারোস্কোপিক সার্জারি হয়েছে কুকুরের উপর
দেশের প্রথম সম্পন্ন হয়েছে ভেটেরিনারি চিকিৎসায় ল্যাপারোস্কোপিক সার্জারি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)।বাসসের এক প্রতিবেদনে এ সার্জারির কথা জানানো হয়েছে। তবে কবে সার্জারিটি হয়েছে সে বিষয়ে কিছু লেখা হয়নি প্রতিবেদনে।একটি কুকুরের চিকিৎসায় ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে দেশে এ ধরনের চিকিৎসার সূচনা হলো।
সিভাসু সূত্র জানায়, বর্তমান বিশ্বের অত্যন্ত সমাদৃত ও আধুনিক সাজার্রি পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম হলো ল্যাপারোস্কোপিক সার্জারি। আর এই সার্জারি সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর।প্রফেসর ড. সূত্রধর ও তার দল সম্প্রতি সিভাসুর ভেটেরিনারি ক্লিনিক্সের আওতাধীন এসএ কাদেরী টিচিং ভেটেরিনারি হাসপাতালে একটি কুকুরের ল্যাপারোস্কোপিক সার্জারি সফলভাবে সম্পন্ন করেন। তার মতে, এই ধরনের সার্জারি বাংলাদেশে এটিই প্রথম।
প্রফেসর ড. বিবেক চন্দ্র সূত্রধর দৈনিক
সকালের সময় কে বলেন,এটিকে বলা হয়ে থাকে
ল্যাপারোস্কোপিক সার্জারিকে মিনিম্যালি ইনভেসিভ সার্জারি বা কিহোল সার্জারিও। এটি একজন সার্জন জেনারেল অ্যানেসথেসিয়ার মাধ্যমে সম্পাদন করেন।এটি প্রচলিত সার্জারি পদ্ধতিগুলোর তুলনায় সহজ। এতে কম কাটাছেঁড়া করতে হয় এবং প্রাণী দ্রুত সেরে ওঠে।
এমএসএম / এমএসএম
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত