মদনে চেতনা নাশক ঔষধে অজ্ঞান মা, মেয়েকে ধষর্ণের চেষ্টা থানায় অভিযোগ
নেত্রকোনার মদনে চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে পুরো পরিবারকে অজ্ঞান করে, পরে মা, মেয়ে কে ধর্ষণের চেষ্টায়, কাকন মিয়া(৩৫) সহ ২ জনের নাম উল্লেখ করে মদন থানায় এক অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নারীর স্বামী গোলাপ মিয়া ( ৪৫) বাদী হয়ে।
উপজেলার মাঘান ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গত (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পরিকল্পিতভাবে খাবার পানির সাথে মিশিয়ে ঘুমের চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে পুরো পরিবারকে অজ্ঞান করে, পরে অভিযুক্তরা ঘরে ডুকে মা-মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে মেয়ের ডাক, চিৎকারে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে জানার জন্য উপজেলা মাঘান ইউনিয়নের মাইজপাড়া গ্রামে , সরে জমিনে গেলে আশেপাশের প্রতিবেশী লোকজনের সাথে কথা বলে জানা যায়, (৪ সেপ্টেম্বর) রোজ সোমবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে গোলাপের মেয়ের ডাক চিৎকার শুনে আমারা উঠে দেখি, গোলাপের ঘরের দরজা ভাঙ্গা অবস্থায়, ঘরের বেড়ার নিচে পিনকোদাঁই করা ,পাশের বাড়ি কাকনের সাথে দস্তা দস্তি হয়েছে গোলাপের মেয়ের। পরে ঘরের ভিতরে ঢুকে দেখি, পুরো পরিবারেই মেয়েটা বাদে ,অজ্ঞান অবস্থায় পড়ে আছে, কথাবার্তা বলতে পারছে না পরিবারের লোকজন।
ভুক্তভোগী পরিবারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।গোলাপ মিয়ার স্ত্রী শাহনাজ পারভীন (৪০) এর অবস্থা আশঙ্কাজনক জনক হওয়ায় তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত কাকন মিয়া বলেন, গোলাপ মিয়ার কাছে আমি ১৫ হাজার টাকা পাই, এই সুবাদে তাদের ঘরে গিয়েছিলাম আমি সন্ধ্যা বেলায় (গোলাপ) বাড়িতে না থাকায় ঘন্টা খানিক সময় তাদের ঘরে অপেক্ষা করে, পরে চলে আসি।চেতনা নাশক ঔষধ পানির কলসি'র সাথে প্রয়োগের মাধ্যমে মা,মেয়ে দুজনকে ধর্ষণের চেষ্টার বিষয়ে জানতে চাইলে বলে, এ বিষয়ে আমি কিছুই জানিনা।ভুক্তভোগী পরিবারকে অজ্ঞান করে, মা ,মেয়েকে ধষর্ণের চেষ্টার বিষয়ে জানতে চাইলে, মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি দৈনিক সকালের প্রতিনিধিকে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান