বিশ্বব্যাপি বঙ্গবন্ধুকে সর্বস্তরের জনগণ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে : ড. দীপু মনি
বঙ্গবন্ধু শিক্ষা দর্শনের বিচ্যুতি শীর্ষক আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ভাষ্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী “শ্রদ্ধা” আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু ও স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বশিপ) যৌথ আয়োজনে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সর্ব ইউরোপিয় মুক্তিযোদ্ধা সংসদের সহযোগিতায় ২৯ আগস্ট দিনব্যাপি এই আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হয়। এখানে দেশের ৬৪ জেলারই শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলেই বাবুর এই দূর্লভ আলোকচিত্র প্রদর্শনীর প্রশংসা করেন। আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি বলেন, বিশ্বব্যাপি বঙ্গবন্ধুকে সর্বস্তরের জনগণ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে। এটাই ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনীতে সুন্দরভাবে ফুটে উঠেছে। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম নওফেল এমপি বলেন, বাবুর তোলা এই ছবি প্রমাণ করে বঙ্গবন্ধু সারা বিশ্বে মানুষের কাছে কতটা জনপ্রিয়। আয়োজক আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু বলেন, এই ধরণের আলোকচিত্র প্রদর্শনী দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার জন্য কাজ করতে চাই। যাতে ভবিষ্যৎ প্রজন্ম বঙ্গবন্ধুকে চিতনে পারে এবং তার কর্মময় জীবন সম্পর্কে ধারণা নিতে পারে। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতিত্ব করেন, প্রফেসর ড. মোঃ আবদুল মান্নান চৌধুরী, সভাপতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ ও উপাচার্য, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন, প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম, সহ-সভাপতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ভারপ্রাপ্ত সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ, অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলশ সাজু, সাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষক পরিষদ, প্রফেসর নেহাল আহমেদ, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শামসুন নাহার চাঁপা, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!