ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমীতে হাজারো ভক্তের শোভাযাত্রায় উৎসবের নগরীতে পরিণত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ৪:৩৯

মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব পূণ্যতিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর)  শাহজাদপুরে হাজার হাজার ভক্তের পদচারণা আর মহামিলনের শোভাযাত্রায় উৎসবের নগরীতে পরিণত হয়েছে শাহজাদপুর। এ উপলক্ষে সকাল থেকেই শাহজাদপুর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার ভক্তবৃন্দ পৃথক পৃথক শোভাযাত্রা নিয়ে পৌর এলাকার কেন্দ্রীয় মন্দির গৌর নিতাই বিগ্রহ সেবা সংঘ আশ্রমে সমবেত হন। পরে বেলা ১১ টায় কেন্দ্রীয় ওই মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার সাহা বানী শুভ জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডি’র প্রকাশক মানিক কুমার সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. শেখ মো. আব্দুল হামিদ লাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক সফল পৌরমেয়র নজরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাসুদেব দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সাধারন সম্পাদক ও বাংলা খবর বিডি’র প্রকাশক মানিক কুমার সরকার, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপ্লব সরকার ও যুগ্ম সাধারন সম্পাদক চন্দন রায়।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দের নেতৃত্বে বেলা ১২ টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে স্মরণকালের বৃহৎ মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এছাড়া, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে উৎসবমূখর পরিবেশে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী শাহজাদপুরে উদযাপিত হচ্ছে।

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন