টাঙ্গাইলে তিন উপজেলায় ১৫ ঘণ্টা অন্ধকারে ৫০ হাজার বিদ্যুৎ গ্রাহক
বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়ায় টাঙ্গাইলের তিন উপজেলা প্রায় ১৫ ঘণ্টা অন্ধকারে হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তি ও বিপর্যস্ত হয়ে পড়ে মানুষের জীবন। বিপাকে পড়ে খামারি ও হাসপাতালে থাকা রোগীরা। রাতভর মেরামতের কাজ শেষে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোররাত ৪ টার দিকে বিদ্যুৎ লাইনের সংযোগ সঞ্চালন হলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। এরআগে বুধবার (৬ আগস্ট) দুপুর ২ টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, বুধবার দুপুরে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কালিহাতীর এলেঙ্গা পুংলি নদীর ওপর তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়। ফলে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (বিউবো) আওতায় ভূঞাপুরসহ পাশ্ববর্তী ঘাটাইল, গোপালপুর ও কালিহাতী কিছু এলাকার ৫০ হাজারের বেশী গ্রাহকরা ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী (বিউবো) মো. আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার দুপুরে কালিহাতীর এলেঙ্গা পুংলি নদীর ওপর ৩৩ কেভি লাইনের তার ছিঁড়ে পড়লে ভূঞাপুরসহ পাশ^বর্তী তিন উপজেলার কিছু অংশে সংযোগ বিচ্ছিন্ন হয়। নদীতে তীব্র স্রোত থাকায় মেরামত কাজে বিঘ্ন ঘটে। পরে রাতভর মেরামতের কাজ শেষে বৃহস্পতিবার ভোররাতে সংযোগ লাইন সঞ্চালন করা হয়।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি