ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে আরেকটি ‘অস্বাভাবিক’ বৈঠক


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২৩ দুপুর ২:৫

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভীর সরকারি বাসভবনে কয়েকদিন আগে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ধারণা করা হয়েছিল— প্রেসিডেন্ট হয়ত তার ক্ষমতাবলে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই প্রেসিডেন্ট ভবনে আরেকটি ‘অস্বাভাবিক’ বৈঠক হয়েছে।

পাক সংবাদমাধ্যম জিও টিভি শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার দিনের শেষ দিকে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী দুরানির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট আলভি। আজ শুক্রবারই প্রেসিডেন্ট আলভির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

সাবেক তথ্যমন্ত্রী ও মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী দুরানি সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের অধীনে মন্ত্রির দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে ২০২০ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও সদ্যই সাবেক হওয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কোট লোকপট কারাগারে দেখা করেছিলেন দুরানি। ওই সময় তার কাছে ‘জরুরি বার্তা’ পৌঁছে দিয়েছিলেন তিনি।

দুরানির সঙ্গে আলভির বৈঠকটিকে অস্বাভাবিক বলা হচ্ছে, কারণ তিনি গত কয়েক বছর ধরে রাজনীতিতে তেমন সক্রিয় নন। তবে সাবেক এ তথ্যমন্ত্রী আড়ালে থেকে রাজনীতি করছেন। তিনি প্রায় সময়ই বিভিন্ন জনের কাছে জরুরি বার্তা পৌঁছে দেন।

তবে দুরানিকে যে বৈঠকের জন্য প্রেসিডেন্ট তার বাসভবনে ডেকেছেন সে বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ। কিন্তু বৈঠকটির পর এ ব্যাপারে কোনো কথা বলেনি প্রেসিডেন্টের দপ্তর।

সূত্র: জিও টিভি

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক