ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বগুড়ার শেরপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২৩ দুপুর ২:১৯
"বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা" প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
 
১৯৬৬ সাল থেকে ইউনেস্কো আট সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করে আসছে। এই দিবসটি পালনের মাধ্যমে এটাই প্রমাণ করা হয় যে সাক্ষরতা একটি অধিকার এবং সর্বস্তরের শিক্ষার ভিত্তি। 
শুক্রবার (৮সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় দু পর্বে বিভক্ত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা। অনুষ্ঠানের শুরুতেই প্রথম পর্বে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সহকারি কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, গণমাধ্যম কর্মী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,  শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান মজনুর নেতৃত্বে একটি র‍্যালী শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এসময় শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  অ্যাডভোকেট গোলাম ফারুক, সহ-সভাপতি সাইফুল বাড়ি ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজীসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।  পরবর্তীতে উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান