সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ভুয়া বিল ভাউচার করে কোটিপতি
যাত্রাবাড়ী থানায় ৬৫ নং ওয়ার্ডের আহমদবাগ এলাকার বাসিন্দা শাহ আলম কন্ট্রাকটারের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণ,রিপিয়ারিং থেকে শুরু করে যাবতীয় কাজ একাই করেন এই ঠিকাদার। তার বিরুদ্ধে বছরের পর বছর ধরে সামসুল হক খান স্কুল এন্ড কলেজের বিভিন্ন কাজে ভূয়া বিল ভাউচার তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন অনেকেই। নিম্ন মানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করায় বছর না ঘুরতে খসে পড়ে স্কুল ভবনের প্লাস্টার।আর এতেই শাহ আলমের ভাগ্য খুলে যায়।কারন তিনি ছারা এই প্রতিষ্টানের কাজ পাওয়ার মতো কেউ নেই।মোটা অংকের কমিশনের মাধ্যমে বছরের পর বছর এভাবে পার পেয়ে যাচ্ছেন তিনি।শুধু তাই নয় দেশ সেরা এই প্রতিস্টানে তার শ্যলিকাকে শিক্ষকের চাকুরী দিয়েছেন।
এছাড়াও তিনি এলাকায় ভূমিদস্যদের দখলকৃত জমিতে ভবন নির্মাণের মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছেন এই শাহ আলম কন্ট্রাক্টার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের কর্মকর্তাদের সাথে সু-সম্পর্ক রয়েছে তার। বিভিন্ন সময় তার সাইটে নির্মানধীন ভবন গুলোর ত্রুটি রাজউকের কর্মকর্তাদের কাছে ধরিয়ে দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে আপোষ করান।অন্যথায় কেউ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ভবনে রাজউকের অভিযান পরিচালনা করা টীমের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়ে জরিমানা আদায় করান এবং ভবনের বর্ধিত অংশ ভেঙে দেন।
তার ঞ্জাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে তা কোনোভাবেই তার ট্যাক্স ফাইলে অন্তর্ভুক্ত হয়নি।অনিয়ম ও দুর্নীতির টাকায় গড়ে তুলেছেন একাধিক বাড়ি ও প্লট। যাত্রাবাড়ী থানা এলাকার আদর্শবাগে রয়েছে তার প্লট,ফ্ল্যাট এছাড়া রূপগঞ্জের বরপা এলাকায় রয়েছে প্লট। শ্রমিকদের টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। শাহ আলম কন্টাকটারের গ্রামের বাড়ি বরিশাল জেলায়। হেলপার থেকে ধীরে ধীরে আজ কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান শাহ আলম বিএনপি জামাতের আন্দোলন সংগ্রামে অর্থের যোগানদাতা।
এই বিষয়ে শাহআলম কন্ট্র্রাকটরের সাথে কথা বললে তিনি দৈনিক সকালের সময়কে জানান,আমি ভাত খাইতে ভাত পাইনা,করি লেবারেরর কাজ,আপনারা আমাকে নিয়ে কিছু লিখবেন না।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied