পঞ্চগড়ে দ্বিতীয় বিয়ের অনুমতি না পেয়ে এক ব্যাক্তির আত্মহত্যা
পঞ্চগড়ে পারিবারিক কলহের জেরে আব্দুল মালেক (৫৪) নামের এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে থানা পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে পঞ্চগড় সদরের ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত মালেক একই এলাকার মৃত দজির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে মালেক ২য় বিয়ে করতে চান। এ বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। কলহের এক পর্যায়ে শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে স্ত্রী অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়, এর কিছু সময় পর পরিবারের অন্য সদস্যরা মালেককে দেখতে না পেয়ে গভীর রাতে খুঁজতে গেলে বাড়ির পেছনে থাকা একটি গাছে গলায় দঁড়ি দেয়া ফাঁস অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের সহায়তায় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দেয়া হলে প্রাথমিক সুরতহাল শেষে সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied