চট্টগ্রামে ইকো ফাউন্ডেশনের আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উদযাপন
এনভাইরনমেন্ট কমিউনিটি এন্ড ওশান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইকো ফাউন্ডেশন) আয়োজিত ০৮ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়, মুরাদপুর চট্টগ্রামের সম্মেলন কক্ষে “আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৩” উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা এবং বিশ^ পরিবেশ দিবস ও বিশ^ সমুদ্র দিবস উপলক্ষে কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর পূর্বে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়। দিবসের প্রতিপাদ্য বিষয় “নির্মল বায়ু নিশ্চিত করতে আমরা হবো একজোট” বিষয়টিকে অনুসরণ পূর্বক এক সাইকেল র্যালীর আয়োজন করা হয়। র্যালিটি ইকো ফাউন্ডেশনের প্রধান কার্যালয় হতে চট্টগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইকো ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. ননী গোপল দাশ। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম এবং প্রধান আলোচক ছিলেন ইকো ফাউন্ডেশনের প্রধান কারিগরী উপদেষ্টা ড. শ্যামলেন্দু বিকাশ সাহা এবং বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ওশানোগ্রাফী বিভাগের সহযোগী অধ্যাপক এবং চেয়ারম্যান ড. অহিদুল আলম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ইকো ফাউন্ডেশনের উপদেষ্টা পারভীন সুলতানা। সভায় ইকো ফাউন্ডেশনের ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ এবং বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞালনায় ছিলেন ইকো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দাশ এবং সমগ্র অনুষ্টানটি আয়োজনের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের কোর টিম মেম্বার ও সমন্বয়কারী (প্রোগ্রাম) সুজন দেব। সভায় ইয়ুথ গ্রুপ সদস্য এস এম ফয়জুল বারী ইসনাইন ”চৎবাবহঃরড়হ ধহফ ঈড়হঃৎড়ষ ড়ভ অরৎ চড়ষষঁঃরড়হ রহ ইধহমষধফবংয” শীর্ষক এবং ড. শ্যামলেন্দু বিকাশ সাহা বায়ু দূষণ ”সুনীল আকাশের জন্য নির্মল বায়ুঃ প্রেক্ষাপট বাংলাদেশ” শীর্ষক দুটি পাওয়ার পয়েণ্ট উপস্থাপন করেন। এছাড়াও ড. অহিদুল আলম পারভীন সুলতানা বাংলাদেশের প্রেক্ষাপটে বায়ুদূষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি মোঃ ফরিদুল আলম আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে ইকো ফাউণ্ডেশন কর্তৃক বাস্তবায়িত অনুষ্ঠান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ইকো ফাউণ্ডেশনের যে কোন কর্মকাণ্ডে সহযোগিতার আশ^াস প্রদান করেন। আলোচনা সভা শেষে ইকো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয় এবং রচনা প্রতিযোগিতার মূল্যায়নকারী টীম মেম্বারত্রয়, সি.আর.এ স্ট্যান্ড রাইডার’স্ বিডি চট্টগ্রামের সভাপতি মোঃ জিয়াউল ইসলাম, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম এবং চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক চেয়ারম্যান মিসেস পারভীন সুলতানাকে ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার