ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘ দিয়ে পাচ্ছে জলহস্তী


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৯-২০২৩ বিকাল ৫:১

চট্টগ্রাম নগরীর বাসিন্দাদের জন্য সবচেয়ে বড় বিনোদনের স্থান চিড়িয়াখানা। এখানে পশুপাখি ছাড়াও আছে শিশুদের জন্য আলাদা জোন।যেখানে দোলনাসহ রয়েছে নানা রাইড। চিড়িয়াখানায় প্রবেশ ফি নেওয়া হয় জনপ্রতি ৭০ টাকা। প্রতিদিন গড়ে দুই হাজার দর্শনার্থী টিকিট নিয়ে প্রবেশ করেন।তবে সরকারি ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা বেড়ে ছয় থেকে সাত হাজার হয় ।

চট্টগ্রাম চিড়িয়াখানায় এবার আনা হচ্ছে এক জোড়া জলহস্তী। আগামী ২০ সেপ্টেম্বর ঢাকা জাতীয় চিড়িয়াখানা থেকে এই প্রাণী দুইটি আনার কথা রয়েছে। এর পরিবর্তে ঢাকা চিড়িয়াখানাকে দেওয়া হচ্ছে এক জোড়া বাঘ। চট্টগ্রাম চিড়িয়াখানায় জলহস্তী রাখার জন্য তৈরি করা হচ্ছে নতুন খাঁচা। কুমিরের আগের জায়গায় নতুন অতিথির জন্য এ খাঁচা তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে কাজ ৯০ শতাংশ শেষ হয়েছে উল্লেখ করে চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাৎ হোসেন দৈনিক সকালের সময় কে বলেন,চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হচ্ছে এক জোড়া জলহস্তী। বিনিময়ে ঢাকা চিড়িয়াখানাকে দেওয়া হচ্ছে এক জোড়া বাঘ। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ১৬টি বাঘ আছে। চলতি বছর ১৬ মার্চ চট্টগ্রাম আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া সিংহ। একই সময় আনা হয় চার জোড়া ওয়াইল্ড বিস্ট। দরপত্রের মাধ্যমে এক কোটি ৬৯ লাখ টাকায় সিংহ, ম্যাকাও, ওয়াইল্ড বিস্ট, ক্যাঙ্গারু,লামা আমদানি করা হয়। ফ্যালকন ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান প্রাণীগুলো আমদানি করে।তিনি বলেন,চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন জলহস্তী যুক্ত হলে প্রাণীর সংখ্যা দাঁড়াবে ৬২০-এ। এই চিড়িয়াখানায় সর্বমোট ৬৮ প্রজাতির পশুপাখি রয়েছে। এর মধ্যে ৩০ প্রজাতির স্তন্যপায়ী, ৩৪ প্রজাতির পাখি ও চার প্রজাতির সরীসৃপ প্রাণী আছে।

দুই জোড়া সিংহ রয়েছে চিড়িয়াখানায় বর্তমানে । আগে থেকেই নোভা ও বাদশা নামে দুটি সিংহ রয়েছে। নোভা নামের সিংহটি প্রায় ১১ বছর একা থাকার পর রংপুর চিড়িয়াখানা থেকে ২০১৬ সালে বাদশা নামের সিংহটি আনা হয়। এই দুই সিংহের বয়স ১৮ বছরের বেশি।

সূত্রে জানা গেছে, চট্টগ্রামের চিড়িয়াখানাটি  ১৯৮৯ সালের ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় । চট্টগ্রাম জেলা প্রশাসক পরিচালিত বর্তমানে বাঘ, সিংহ ছাড়াও রয়েছে জেব্রা, ভাল্লুক, হরিণ (চিত্রা, সাম্বার, মায়া), উল্লুক, বানর, মেছো বিড়াল, চিতা বিড়াল, অজগর, বাঘডাসা, উটপাখি, ইমু পাখি, গয়াল, কুমির, ময়ূর, ঘোড়া, বক, টিয়াসহ ৬৮ প্রজাতির ৬২০টি পশুপাখি।২০১৯ সালে চিড়িয়াখানা  দলগতভাবে সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে  বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক অর্জন করে।

এমএসএম / এমএসএম

গুরুদাসপুর পৌর কর বকেয়া ২ কোটি, ২৫ মাসের বেতন বাকী কর্মচারীদের

বিদ্যুতের নতুন যুগে মনপুরা, ১১ কেভি আধুনিক সুইচিং স্টেশন নির্মাণে টেন্ডার

মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় পবিপ্রবিতে শোভাযাত্রা ও সেমিনার

খালিয়াজুরীতে পাকা সড়ক নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

রাজস্থলী বাঙ্গালহালিয়াতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা ২১ বছরের টুম্পা দাশ, চিকিৎসা অর্থ অভাবে বাঁচার আকুতি

রাণীনগর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মানিত নির্বাহী কর্মকর্তা মোঃরাকিবুল হাসানকে জন্মদিনের শুভেচ্ছা

হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু: মরদেহের পাশে মিলল প্যাথিডিন

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ, দিনব্যাপী সাঁড়াশি অভিযান

নেত্রকোণায় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ডেপুটি স্পীকার

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন