জুম মিটিংয়ে স্বাস্থ্য কর্মকর্তার ধূমপান
জুম মিটিংয়ে অংশ নিয়ে প্রকাশ্যে ধূমপান করার ঘটনায় সমালোচিত হচ্ছেন গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী। শেষ অবধি জেলা প্রশাসকের কাছে ক্ষমা চেয়ে তিনি বিষয়টির নিস্পত্তি করেন বলে জানা গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ আগস্ট) টাঙ্গাইল জেলা প্রশাসন কোভিড-১৯-এর গণটিকাদান কর্মসূচি নিয়ে পরামর্শমূলক জুম মিটিং ডাকে। ভার্চুয়াল মিটিংয়ের উদ্দেশ্য ছিল আগামী ৭ আগস্ট জেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে গণটিকাদান কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দেয়া।
জুম মিটিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. এএফএম শাহাবুদ্দীন খানসহ সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ জুম মিটিংয়ে অংশ নেন।
মিটিং চলাকালে একপর্যায়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী সিগারেট জ্বালিয়ে সুখটান দিতে থাকেন। সিগারেটের ধোঁয়া এমন আয়েশী ভঙ্গিতে ফুঁকতে থাকেন, যেন মশা তাড়ানোর ফগার মেশিন স্প্রে করছেন। বিষয়টি সবার নজরে আসে।
একপর্যায়ে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি সবাইকে উদ্দেশ করে বলেন, আমাদের মধ্যে কে যেন ধূমপান করছেন। দয়া করে বন্ধ করুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. আলীম আল রাজী হয়তো সে সময় বেখেয়ালে ছিলেন। তাই চুরুটের চুম্বক অংশ দুই আঙ্গুলে চেপে অঙ্গার হওয়ার আগ পর্যন্ত হুমাহুম টানতেই থাকেন। ভার্চুয়াল মিটিংয়ে প্রকাশ্য ধূমপানের এমন দৃষ্টিকটু ঘটনায় সবাই হতবাক হয়ে যান। পরে অনুতপ্ত হয়ে জেলা প্রশাসকের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুরুত্বপূর্ণ জুম মিটিং চলাকালে ধূমপানের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল সত্যিই অস্বস্তিকর। ঘটনার পর অনুতপ্ত হয়ে ডা. রাজী পরে ক্ষমা চেয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে আজ শুক্রবার (৬ আগস্ট) বিকেল সোয়া ৩টায় ডাক্তার আলীম আল রাজীর সেলফোনে যোগাযোগ করলে তিনি প্রথমে না জানার ভান করেন। পরে জেলা প্রশাসক সাহেব সাংবাদিকদের কিছু বলেছেন কি-না উল্টো জানতে চান। জেরার মুখে শেষপর্যায়ে তিনি জানান, জুম মিটিংয়ে ধূমপানের কোনো ঘটনাই ঘটেনি।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied