নুসরাত জাহান প্রিয়া
ডাক্তার হবার আগেই সফল উদ্যোক্তা
ছোটবেলা যখন কাউকে প্রশ্ন করা হয় বড় হয়ে তুমি কি হতে চাও। বেশির ভাগ শিক্ষার্থী বলে থাকে ডাক্তার হতে চাই। বুজে বা না বুঝেই বলে কথাগুলো শিক্ষার্থীরা। তাদের মধ্যে যারা লক্ষে অটুটু থাকে একমাত্রাই তারাই পৌঁছাতে পারে স্বপ্নের এই ডাক্তারি পেশায়। এই পেশাতে আসতে শিক্ষার্থীদের লক্ষ বা স্বপ্ন একটাই রাখতে হয়। কিন্তু বর্তমানে প্রযুক্তির সুবিধার সুযোগে কিছু শিক্ষার্থী এই মহান পেশার লক্ষে থেকেও পাশাপাশি উদ্যোক্তা হবার লক্ষে এগিয়ে চলেছে। তাদের মধ্যে নুসরাত জাহান প্রিয়া অন্যতম। নুসরাতের এই উদ্যোগ ও তাঁর প্রতিষ্ঠান সম্পর্কে তুলে ধরছেন দৈনিক সকালের সময়ের প্রতিবেদক তানভীর সানি।
নুসরাত জাহান প্রিয়ার বেড়ে উঠা মেহেরপুর জেলাতে। বর্তমানে পড়াশোনা করছেন ফরিদপুর শহরে। পিয়া ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতো নিজে কিছু করার। সেই সাথে স্বপ্ন দেখতো একজন চিকিৎসক হতে। স্বপ্নটির খুব কাছাকাছি অবস্থান করছে প্রিয়া। ইতোমধ্যে মেডিকেল অ্যাসিস্টেন্ট শেষ করে বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে ইর্ন্টানী করছেন। সেইসাথে করোনা মহামারির সময় হয়ে উঠেন একজন উদ্যোক্তা। নিজে কিছু করার সেই পুরোনো ইচ্ছা আর নিজের খরচ চালানোর জন্য তাঁর এই উদ্যোক্তা জীবনে আসা। বর্তমানে নুসরাত জাহান প্রিয়ার ৩ টা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো নাম স্বাবলম্বী শপ, স্বাবলম্বী ফ্যাশন ও বন মালিনী। ৪ বছর ধরে চলছে তাঁর এই উদ্যোক্তা জীবনের। কাজ করছেন মেয়েদের পোশাক, বিভিন্ন ফুলের গাছ, হোমমেড খাবার, নারিকেল নাড়ু, আমসত্ত্ব, চিপ্স, বাটার, আচার, কুমড়ো বড়ি নিয়ে। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে কর্মীর সংখ্যা ৮ জন। বছরে লেনদেন হয় প্রায় ১৬ লাখ টাকা। সারাদেশে ডেলিভারি দিয়ে থাকে তাঁর প্রতিষ্ঠানগুলো। উদ্যোক্তা জীবনের এই সফলতা প্রসঙ্গে নুসরাত প্রিয়া জানান, সব সময় সৎ ভাবে অক্লান্ত পরিশ্রম ও প্রতিটি প্রোডাক্টের গুনগত মান ঠিক রাখি। নুসরাতে মায়ের নাম সোহেলি পারভিন ও বাবার নাম গোলাম কিবরিয়া।
Sunny / Sunny
পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ
সিটিজেনস ব্যাংকে নিয়োগ
মধুমতি ব্যাংকে অফিসার নিয়োগ
এনআরবিসি ব্যাংকে অফিসার পদে নিয়োগ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ
ডাম ফাউন্ডেশনে চাকরি, পাবেন আবাসনসহ নানা সুবিধা
বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে চাকরি
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক অভিজ্ঞতা ছাড়াই এমটিও পদে নিয়োগ
মধুমতি ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ
পল্লী উন্নয়ন বোর্ডে নবমসহ বিভিন্ন গ্রেডে ১৮৫ পদে নিয়োগ
চিটাগাং ড্রাই ডকে চাকরি
প্রত্নতত্ত্ব অধিদপ্তরে চাকরি