ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

পূবাইলে জমি সংক্রান্ত সালিশী বৈঠকে হামলায় আহত ৪


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১১-৯-২০২৩ রাত ১০:৩১
গাজীপুরের মহানগরীর পূবাইলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সালিশী বৈঠকে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। গত শনিবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ৪০ নং ওয়ার্ডের তেলীনগর এলাকায় এ হামলাল ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী মো: সালাউদ্দিন ভূঁইয়া বকুল অভিযোগ করে জানান পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের তেলীনগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সালিশি বৈঠকে উপস্থিত বিচারকদের সামনে আমার পক্ষে ছোট ভাই সাজু (২১) কথা বললে হঠাৎ উত্তেজিত হয়ে বাশের লাঠি দিয়ে আকাশ ঢালি আঘাত করে। আরেক ছোট ভাই সেলিম মোল্লা (৩৮) এগিয়ে গেলে ফয়সাল ঢালীও মাথায় আঘাত করে। তখন আমি এগিয়ে গেলে আবিদুর রহমান চেয়ার দিয়ে আমাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে আমার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও শার্টের পকেটে থাকা সাড়ে ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।  পরে দুজনকে গুরুতর আশঙ্কা জনক অবস্থায় তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
 
এ ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমি সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এ ব্যাপারে অভিযুক্ত আজহার উদ্দিন ঢালীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলে ও ভাতিজারা মারামারি করে থাকলে বিচার হবে।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা