ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কয়রায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ৪:৩৮

খুলনার কয়রায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৭৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। 

কোস্ট গার্ড সূত্রে জানা যায়,পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  সেকেন্দারের মৎস্য ঘেরে পাশে রাস্তা উপর ক্রয়-বিক্রয়ের সময়  শেখ শিমুল হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করে। আটক শিমল হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ থানার শীতলপুর গ্রামের শেখ আব্দুল হামিদ এর ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ইয়াবা আটককৃত ব্যক্তিদ্বয়কে কয়রা থানায়  হস্তান্তর  করা হয়।

এর আগেও গত ১৯ আগস্ট  কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা থানাধীন নাকসা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  ৩৩০ পিস ইয়াবাসহ সাতক্ষীরা জেলার সুব্রত মন্ডল (৪০) ও স্বপন কুমার মন্ডল (৩৭) কে আটক করে।

কয়রা থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, কোস্ট গার্ড একজন মাদক কারবারিকে ৭৯০ পিস ইয়াবাসহ আটক করে কয়রা থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন এর পিও (সিডি) মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে কয়রা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও  বলেন মুলত নদী পথকে নিরাপদ মনে করে মাদক কারবারিরা নদী পথ ব্যবহার করছে। মাদক ও অপরাধ প্রবণতা কমাতে আমাদের অভিযান চলমান আছে।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি