যুবলীগ নেতা খুনের ঘটনায় মূলহোতা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ১২নং ওয়ার্ড সরাইপাড়া হাজী আশরাফ আলী সড়কে নির্বাচনী টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বে যুবলীগ নেতা মো. হোসেন খুনের ঘটনায় মূল অভিযুক্ত মো. জসিম উদ্দিন ও তার ছেলে মো. রাহাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার
(১২ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় থেকে জসিম ও তার ছেলে মো. রাহাতকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার জসিম উদ্দিন নগরের সরাইপাড়া ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি ও ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক।পরে নগরীর ফইল্লাতলী বাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাবা ও ছেলেকে গ্রেফতারের বিষয়টি দৈনিক সকালের সময় কে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) স্পিনা রানী প্রামাণিক। তিনি বলেন, পাহাড়তলী থানার মো.হোসেন মান্না হত্যা মামলার আসামি জসিম উদ্দিন এবং তার ছেলে মোহাম্মদ রাহাতকে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আফছারুল আমীনের মৃত্যু হয়। এরপর ৩০ জুলাই সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় নির্বাচনের ৮ হাজার টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে হোসেনের সঙ্গে তার বন্ধুর শত্রুতা তৈরি হয়। এর জের ধরে রোববার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করেন জসিম।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied