ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মুখ্যমন্ত্রী বিপ্লবকে গাড়িতে পিষে মারার ছক, গ্রেপ্তার ৩


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ১১:৫০

বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে গাড়ির ধাক্কায় পিষে ফেলার চক্রান্তের রহস্য উদ্ঘাটনে নেমছে ত্রিপুরা পুলিশ। অবাঞ্চিত এই ঘটনাটি ঘটেছে আইজেএম চৌমোহিনী এলাকায়। 

মুখ্যমন্ত্রী করোনা বিধি মানতে জারি হওয়া কারফিউ ঠিকমত পালিত হচ্ছে কিনা দেখতে সরেজমিনে পথে নেমেছিলেন। তার একটা অভ্যাস তিনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সেই মত আইজেএম চৌমোহিনীতেও নেমেছিলেন। সঙ্গে ছিলেন পদস্থ পুলিশ কর্তারা। হঠাৎই একটি কালো গাড়ি প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে এসে বিপ্লব দেবের কান ঘেঁষে চলে যায়। কোনোরকমে ফুটপাথে লাফিয়ে উঠে প্রাণ বাঁচান বিপ্লব দেব।

পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িটিকে ধাওয়া করে চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের উচ্চপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

কি ভাবে কালো গাড়িটি মুখ্যমন্ত্রীর কনভয়ে ঢুকলো অথবা মুখ্যমন্ত্রী রাতে কারফিউ দেখতে বেরোচ্ছেন- এ খবর কি ভাবে বাইরে গেল তাই নিয়েও তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাও বাড়িয়ে দেয়া হয়েছে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮