ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১৪-৯-২০২৩ দুপুর ২:১৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জামিরতা বাজারে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার শতশত নারী-পুরুষ অংশ নেয়। এসময় স্কুল ছাত্র মো. আশরাফুল ইসলামকে উদ্ধারের দাবীতে বক্তব্য রাখেন, নিখোঁজ স্কুল ছাত্রের পিতা মো. সাইফুল ইসলাম, মাতা মোছাঃ নাছিমা আক্তার, জামিরতা ডিগ্রী কলেজের প্রভাষক আল মাহমুদ হোসেন, জোতপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদৎ হোসেন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, ছাত্রনেতা পলাশ, স্থানীয় গ্রম্য প্রধান বেল্লাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩১ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে জামিরতা বাজার থেকে কারো সাথে ফোনে কথা বলতে বলতে ডাঃ ইব্রাহিমের বাড়ির দিকে যায় স্কুল ছাত্র মো. আশরাফুল ইসলাম। এরপর থেকেই সে নিখোঁজ এবং তার ফোন বন্ধ রয়েছে। এ ঘটনায় নিখোজ স্কুল ছাত্রের পিতা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করেন। কিন্তু ঘটনার ১৫দিন হয়ে গেলেও পুলিশ ঘটনার কোন কূলকিনারা করতে পারেনি। এদিকে নিখোঁজ স্কুল ছাত্র উদ্ধার না হওয়ায় এবং পুলিশের দৃশ্যত কোন পদক্ষেপ না দেখায় এলাকাবাসী হতাশ এবং আতঙ্কগ্রস্থ। অবিলম্বে নিখোঁজ স্কুল ছাত্রকে উদ্ধারের দাবী জানান তারা।
 
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. নজরুল ইসলাম মৃধা জানান- নিখোঁজ স্কুল ছাত্র আশরাফুলকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চলছে। সন্ধান পেতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন