মদনে আশ্রয়ণ প্রকল্পের ঘরের ফ্লোর ভেঙ্গে প্রভাবশালির গরুর খামার
নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর জোর করে দখলে করে নিয়ে ,ঘরের ভিতরে গরুর ফার্ম দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক (ইউপি) সদস্য নজরুল মিয়ার বিরুদ্ধে।এ ঘটনাটি ঘটেছে উপজেলা চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে।
(১৪ সেপ্টেম্বর) রোজ বৃহস্পতিবার সরজমিনে গিয়ে জানা যায়, প্রকৃত পক্ষে বরাদ্দ পাওয়ার যোগ্য ব্যক্তিরা আশ্রয়ন প্রকল্পের ভূমিহীনরা এখনও পায়নি ঘর।উক্ত আশ্রয়ন প্রকল্পের ২টি ঘর সাবেক (ইউপি) সদস্য নজরুল মিয়া নিজ দখলে গরুর ফার্ম দেওয়ার জন্য নিজেদের পরিবারের লোকজনের নামে বরাদ্দ নিয়েছিলেন ইউপি সদস্য থাকা অবস্থায়, জানায় গুচ্ছগ্রামবাসী।
উপজেলা ভূমি অফিস সূত্রে ও স্থানীয় লোক মারফত জানা যায় ,সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় চানগাঁও রত্নপুর গ্রামে সরকারি জায়গায় ভূমিহীনদের জন্য ৭০টি ঘর নির্মাণ করে সরকার।
এদিকে সরকারি জায়গায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভিতরের ফ্লোর ভেঙ্গে গরুর ফার্মের জন্য নির্মাণ করেছে গরুর খাবারের সারি সার পাত্র সাবেক (ইউপি) সদস্য নজরুল মিয়া।এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য নজরুল মিয়া জানান, আশ্রয়ন প্রকল্পের ঘরের মালিক আমার শালিকা দেলোয়ারা, সে মদন পৌরসভায় জায়গা ক্রয় করে নিজ বাসা নির্মাণ করায়, তার অনুমতি নিয়ে ঘরের ভিতরে ফ্লোর ভেঙ্গে গরুর জন্য খামার করেছি।
এর বিষয়ে উপজেলা চানগাঁও ইউনিয়নের ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) রূপক চন্দ্র সরকার তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের ঘর ভেঙ্গে যদি কেউ গরুর ফার্ম করে থাকে, তবে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান