ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৫-৯-২০২৩ দুপুর ৪:১০

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে পড়ে নাঈম ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কিশামত মালতীবাড়ি গ্রামে।
গ্রামবাসী ও স্বজন সুত্রে জানা গেছে, ধরনীবাড়ি ইউনিয়নের কিশামত মালতীবাড়ি গ্রামের শফিকুল ইসলামের পুত্র শিশু নাঈম একই এলাকার সমবয়সী কয়েকজন শিশু সহ নিজ বসতবাড়ীর পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান। অসাবধানতা বসতঃ গোসল করা অবস্থায় শিশু নাঈম হঠাৎ করে পানিতে পড়ে ডুবে যায়। এদিকে পুকুরে গোসল করতে নামা অপর শিশুরা বাসায় চলে যান। নাঈমকে বাসায় দেখতে না পেয়ে বাসার লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করতে থাকেন। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পার্শ্বে থাকা পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু নাঈমকে ঐ পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে উলিপুর থানার এএসআই সোহাগ পারভেজ ঘটনাস্থলে উপস্থিত হন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাঈমের জেঠা খয়বর আলী (৫৫) জানান, বৃহস্পতিবার নাঈম ১১ টার দিকে তার বাবার সাথে স্কুল থেকে বাড়িতে আসেন। পরে এলাকার তার সমবয়সি শিশুদের সাথে বাড়ির পার্শ্বে থাকা পুকুরে গোসল করতে যান। আর ফিরে আসেনি। শিশু নাঈম উলিপুর কানন মাধ্যমি বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সে তিন ভাইয়ের মধ্যে সব ছোট। নাঈমের বাবা শফিকুল ইসলাম ঢাকায় একটি বইএর প্রেসে কাজ করেন। কিছুদিন আগে ঢাকা থেকে বাসায় এসেছেন  বলে জানা গেছে।
ধরনিবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান লাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির