করোনা ভাইরাস একটি যুদ্ধ, সে যুদ্ধে আমাদের জয়ী হতে হবে : এমপি শিবলী সাদিক
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক বলেছেন, করোনা ভাইরাস একটি যুদ্ধ। সে যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। তাই করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শনিবার (৭ আগস্ট) বেলা ১১টায় বিরামপুর পৌর মেয়রের আয়োজনে সরকারি কলেজ মাঠ চত্বরে কোভিড-১৯ গণটিকাদান ক্যাম্পেইন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে রক্ষা করতে টিকার ব্যবস্থা করেছেন। সেই টিকা দেশের মানুষ নিচ্ছে। ভ্যাকসিনের আর কোনো সংকট নেই। তিনি সকলকে করোনার টিকা নেবার আহ্বান জানান এবং জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান।
পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার রায়, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও ক্যাম্পেইন উদ্বোধনকালে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়েদুন নবী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied