চুয়াডাঙ্গার খাড়াগোদায় ট্রাকের ব্যাটারি চুরি করে বিক্রি করতে এসে পুলিশের হাতে দুই চোর আটক
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারে ট্রাকের ব্যাটারি চুরি করে বিক্রি করতে এসে পুলিশের হাতে দুজন আটক হয়েছে। এ সময় পাখিভ্যানসহ ৩ টি ব্যাটারি উদ্ধার করে ক্যাম্প হেফাজতে নিয়েছে পুলিশ।পরে বিভিন্ন এলাকা থেকে ভাটার ব্যবহৃত ভেকু মেশিনের ব্যাটারি খোয়া যাওয়া ভাটা মালিকরা এখানে এসে একত্রিত হয়।তবে ব্যাটারি সনাক্ত করতে পারেনি কেউ।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারের ভাংড়ি ব্যবসায়ী আব্দুল আলিমের দোকানে শনিবার ১৬ সেপ্টেম্বর ভোরে পাখিভ্যানে করে ৩ টি ব্যাটারি বিক্রি করতে আসে।পরে দোকান মালিকের সন্দেহ হলে তাদের আটকিয়ে রেখে পুলিশ খবর দেন।এরই মধ্যে একজন বিড়ি কেনার কথা বলে দৌড়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তিতুদহ ক্যাম্পের ফকির ফেরদৌস আলি ও হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের এসআই রকিবুল শেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ টি ব্যাটারি, পাখিভ্যান চালকসহ দুজনকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন দর্শনা বড় দুধপাতিলা গ্রামের জুমাত মন্ডলের ছেলে শরিফ হোসেন ও একই গ্রামের পাখিভ্যান চালক মৃত. আব্দুল আজিজের ছেলে মিন্নাল হোসেন নামের দুজনকে গ্রেফতার করে ক্যাম্প হেফাজতে নেন। অপরদিকে শরিফের স্বীকারোক্তি অনুযায়ী বড় দুধপাতিলা গ্রামের মিনারুল ইসলামের ছেলে জীবন হোসেন (২২)নামের একজনের নাম বলেন, যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ব্যবসায়ী আব্দুল আলিম বলেন,ভোরের দিকে সচারাচর আমার ছেলে দোকানে বসে।ঘটনার বেশকিছু আগে একদিন আমার ছেলের কাছে ব্যাটারি বিক্রি করতে আসলে ক্রয় করতে নিষেধ করি।পরে আজকে আবারো কমদামের কথা বলে বিক্রি করতে আসলে আমার সন্দেহ হলে পুলিশে খবর দিই।পরে একজন পালিয়ে যায় অপর একজনকে ঘরে আটকিয়ে রাখি। এ বিষয়ে তিতুদহ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই ফকির ফেরদৌস আলি জানান,খবর পেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিজার লিস্ট করি।পরে তাদের গ্রেফতার করে জব্দকৃত মালামাল দর্শনা থানায় প্রেরণ করা হয়।মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied