দুস্হ ভাতার কার্ডের টাকা ফেরত চাওয়ায় মারধরে গুরুতর আহত আওয়ামী লীগ নেতার ছেলে
নেত্রকোনার মদনে দুস্হ ভাতার কার্ডের টাকা ফেরত চাওয়া (ইউপি) সদস্য কর্তৃক মারধরে গুরুতর আহত হয়েছেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা শফি চৌধুরীর ছেলে আজিম চৌধুরী ওরফে আরিয়ান চৌধুরী(২৮ )।এ ঘটনা ফতেপুর ইউনিয়ন পরিষদের( ইউপি) সদস্য সোহাগ মিয়া(৩২ )কে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে মদন থানায় এক মামলা দায়ের করেছে প্রবীণ আওয়ামী লীগ নেতা শফি চৌধুরী বাদী হয়ে।
উক্ত মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত (১৬ সেপ্টেম্বর) রোজ শনিবার সকাল ৯ টার দিকে ফতেপুর রামগোপালপুর গ্রামের আওয়ামী লীগ প্রবীণ নেতা শফি চৌধুরীর ছেলে আরিয়ান চৌধুরী, ( ইউপি) সদস্য সোহাগ মিয়ার কাছে দুস্হ মহিলা ভাতার কার্ড করে দেওয়ায় জন্য রামগোপালপুর গ্রামের রুস্তম আলীর (স্ত্রী) নাকফুল আক্তার(৪০) এর কাছ থেকে ৩ হাজার টাকা , চাঁন মিয়ার (স্ত্রী )দেলোয়ারা আক্তারের (৩৫)এর কাছ থেকে ৩ হাজার টাকা, ও আহাম্মদ আলী মিয়ার ( স্ত্রী) শামসুন্নাহারের( ৪৫) এর কাছ থেকে ৩ হাজার করে, মোট ৯ হাজার টাকা নেয় ফতেপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহাগ মিয়া, দূস্হ মহিলা ভাতার কার্ড করে দিবে বলে। দুস্হ ভাতার কার্ড না হওয়া সেই টাকা ফেরত চায় আরিয়ান চৌধুরী।
তখন কথা কাটাকাটি একপর্যায়ে ইউপি সদস্য সোহাগ মিয়া ও তার ভাই সিকদার মিয়া সহ চার পাঁচ জন মিলে এলোপাতাড়ি মারধর শুরু করে আরিয়ান চৌধুরীকে, এতে করে মাথায় আঘাত লাগলে গুরুতর আহত হয়, আরিয়ান চৌধুরী। তখন স্বজনেরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে, চিকিৎসাধীন রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এ বিষয়ে আহত আরিয়ান চৌধুরী জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় সোহাগ মিয়া আমার কাছে থেকে ২ লক্ষ টাকা নিয়ে ছিল নির্বাচন শেষে টাকা ফেরত দিবে। সেই টাকা আজ না, কাল দিবে তালবাহানা করেছে দুই বছর যাবত, ইউপি সদস্য সোহাগ মিয়া, আমাদের বাড়ির তিনজনের কাছ থেকে মোট ৯ হাজার টাকা নেয় (ইউপি) সদস্য দুস্হ ভাতার কার্ড করে দিবে। কার্ড করে না দেওয়ায় টাকা ফেরত চাই। টাকা ফেরত কেন চাইলাম, তার ভাই সিকদার সহ ৪/৫ জনে মিলে আমাকে মারধর শুরু করে মাথার আঘাতে আমি মাটিতে লুটে পড়ে যাই।
এ বিষয়ে অভিযুক্ত ফতেপুর ইউনিয়ন পরিষদের ( ইউপি) সদস্য সোহাগ চৌধুরী বলেন, গত এক সপ্তাহ আগে, প্রতিবেশী একটি গরিব পরিবারের ছেলেকে অযথায় অন্যায় ভাবে মারধর করে আরিয়ান, এ বিষয়টা জানতে চাওয়ায় আমাকে গালমন্দ শুরু করে, পরে আমার ছোট ভাই সিকদারের সাথে হাতাহাতির ঘটনা ঘটে আরিয়ানের,
আমার কাছে ২ লক্ষ ও দুস্হ ভাতার কার্ডের টাকা চাওয়া নিয়ে মারধর হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন কথা। এ বিষয়ে মদন থানা (ভারপ্রাপ্ত) তদন্ত ওসি জাহাঙ্গীর আলম তিনি বলেন, ইউপি সদস্য কর্তৃক মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান