দেবীগঞ্জে দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর এবং এলজিইডির ঠেলাঠেলি সেতু পুর্ননির্মানের বন্ধ, দূর্ভোগে পথচারী
সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে ও সেতুটি ফাটল ধরে চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায়,দূর্ভোগ পােহাতে হচ্ছে দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষসহ পথচারীদের।তারা দ্রুত সেতু দুটি অপসারণ করে,পুর্ন নির্মানের জোর দাবী জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়,দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের দিনবাজার হয়ে টেপ্রীগঞ্জ,বেলুয়াডাঙ্গা মাস্টার পাড়া এবং ধুলাঝাড়ি ঘাট যাওয়ার এলাকায় খালের উপর নির্মিত সেতু দুইটির একটি দেবে গিয়ে ভেঙ্গে পড়ার উপক্রম। আরেকটি দেবে গিয়ে ফাটল ধরেছে এবং এপ্রোচ সড়ক ধসে গেছে। এপ্রোচ সড়ক ভেঙ্গে যাওয়ার দুই বছর হলেও দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তর ও স্থানীয় সরকার এলজিইডির ঠেলাঠেলিতে সেতুটির সংযোগ সড়কের কোন সংস্কার কাজ করা হচ্ছে না।এতে চলাচলে দূর্ভোগ পোহাতে হয় হাজার হাজার মানুষের।বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপন্য পরিবহনের ক্ষেত্রে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কালিদহ মরা খাল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২১-২২ র্অথ বছরে অপরিকল্পিত ভাবে পুনঃখননের ফলে দুইটি সেতুর নিজ থেকে মাটি সরে দেবে বড় ফাটলসহ এপ্রোচ সড়ক ভেঙ্গে পড়েছে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় কৃষক নুর জামাল জানান, সেতু গুলো ভেঙ্গে যাওয়ায় আমরা এখন চরম কষ্টে পড়েছি।হেঁটে পারাপার হতে হয়।কৃষিপণ্য বিক্রির জন্য বাজারে নিতে গেলে ভাড়া খরচ ও সময় অনেক বেশি প্রয়োজন।
মাস্টারপাড়ার কৃষক আ.বারেক বলেন, সেতু ভেঙ্গে যাওয়ায় আমাদেরকে প্রায় কয়েক কিলোমিটার সড়ক ঘুরে চলাচল করতে হয়।প্রায় দুবছর আগে ভেঙ্গেছে কিন্তু এখন পর্যন্ত সংস্কার করেনি।
দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মমিন বলেন,সড়কটির দুইপাশে এলজিইডির পাকা সড়ক।যে খালটির উপর সেতু সেটাও তাদের।গত অর্থ বছরে খাল পুনঃখনন করার পর,পানিতে সেতুটির এপ্রোচ সড়ক ভেঙ্গে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেতুটির বিষয়ে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে অধিদপ্তরের মহাপরিচালককে জানিয়েছি।তাছাড়া সেতুটি পুর্ননির্মানের জন্য টেন্ডারে যাওয়ার কথা রয়েছে এলজিইডির।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দেবীগঞ্জ উপজেলার সহকারী প্রকৌশলী শাহরিয়ার ইসলাম শাকিল বলেন, দুইটি সেতুর মধ্যে একটি সেতুর এপ্রোচ সড়ক সংস্কার করা হয়েছে।সেদিক দিয়ে পথচারী চলাচল করছে।অপর আরেকটি সেতু ত্রাণের সেটা কি করছে না করছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ভাল বলতে পারেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied